
মিলন, বিরহ, বিচ্ছেদ কিছুই চাই না, তবু কেন বিস্মিত হই ?!
কন কনে শীতে নির্বাক এই আমি,
উত্তরীয়র প্রত্যাশা করি না কখনো,
তবুও, ভেতরে আমার ঝাউ বনের কাঁপা প্রগাঢ় অনুভূতি,
বাসনার গান শোনায় !!
স্নেহ, মায়া , কামনা, প্রেম কিছুই ছোঁয় না আমাকে
তবুও, লোনা জলে ভিজে নিশ্চুপ পড়ে থাকে আঁচল আমার ।।
অদ্ভুত তৃষ্ণার কাঁপা সুখে,
রক্তের মাঝে উদ্দাম হয়ে উঠা প্লাবিত কামনারা
পাষাণ রাতের অন্ধকার শেষে শরীরে সৌরভ ছড়ায় ।।
হিম ধরা সময়ে চুপচাপ বসে আছি এক কোণে
জল থৈ থৈ অভিমানী আঁখি আমার নীরবে বয়ে চলা নদী যেন
বইছে মৃদু মন্দ বাতাস, অস্তরাগে রঙ্গীন আকাশ, উঠবে এখনি মস্ত বড় চাঁদ
আর আমি, এক হৃদয় হাহাকার বুকে পুষে,নিকষ আঁধারে তলিয়ে যাই
ঠোঁটের ভাঁজে, গলার খাঁজে, ফোটেনা আগের মত রক্ত পলাশ!!
দূরে থেকেও যে থাকে পুরো খেয়াল জুড়ে
তাঁর ই জন্য পোড়া মনটা পোড়ে খুব করে,
অভিমান করাতে জানো "সাম্য" প্রেমিক, ভাঙাতে জানো কি ?!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



