প্রচন্ড ঠান্ডা , জমে যাচ্ছি যেন
উষ্ণতা চাই, আসবে কি ?
সারাদিন অভুক্ত, অন্য কিছু নয়
গরম কফি সাথে হাল্কা কিছু--চুমুতেও চলবে,
খাওয়াবেনা ?
সব সময়ের বায়না নয়--সন্ধ্যায় ঘরে ফিরে এক চাদরে
বুকের পরে মাথা রেখে দুজন জড়িয়ে রইবো রাতভর--
মুখের ভাষা হারিয়ে যাবে চোখের ভাষার কাছে !
থাক না যত কথা--হোক না সব চুপ,
শুধু থাকবে তোমার গায়ে ছুঁয়ে আদর আমায় জড়িয়ে!
ইচ্ছে মতোন ওড়াউড়ি করে ইচ্ছেগুলো
মাতাল নেশায় তোমায়---আমার ভালোবাসা বিলাবো,
মাঝরাতে কোথাও উড়াল দিতে গিয়েও
তোমায় জড়িয়ে ধরে বলবো---চলো ফিরি,
আবার তুমি আমায় জড়িয়ে--
তোমার বুকের মাঝে আড়ষ্ট করে রাখবে,
চুপটি করে মুখ লুকিয়ে তোমায় ভালোবেসে যাবো
সারাদিনের খুনসুটি নিয়ে----ভালোবাসা লেগে রবে পরতে পরতে
তোমাতে--আমাতে, মান অভিমানে ।।
(কবিতার আসরে এই কবিতাটি প্রকাশের তারিখ: ২৪/১২/২০১৫ প্রকাশ করি। গতকাল গুগল সার্চ দিয়ে দেখলাম এই কবিতাটি ৫ জন নিজেদের নামে প্রকাশ করেছে । আজ এখানের সব বন্ধু ও ফলয়ারদের জন্য প্রকাশ করলাম )
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২৬ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




