পুরনো ঢাকায় বসবাস করি আমি। এখানকার বাড়ি গুলো একটু বেশি-এ কাছাকাছি। অনেক জায়গায় আবার দূরত্ব এত কম যে ঘরের মধ্যে কি কথা হচ্ছে তা পাশের বাড়ির বাসিন্দা শুনতে পায়। যাই হোক, ইদানিং শুরু হওয়া DJ culture এর পাল্লায় পড়ে আমার তো ভাই জেরবার অবস্থা। অতি সম্প্রতি হাসপাতাল থেকে ফিরেছি। স্বাভাবিক ভাবেই এখনও বেশ দুর্বল। ঠিক মত বিশ্রাম নেবার কথা ডাক্তার discharge certificate বেশ বড় করেই লিখে দিয়েছেন। কিন্তু এই রাত ২.৩০ মিনিটেও ঘুমাতে পারছিনা এক বাড়ি পরের গায়ে হলুদ অনুষ্ঠানের ধুম ধারাক্কা গান বাজনার জন্য
রাগে গা জ্বলছে
রবি ঠাকুরের বিখ্যাত কবিতার পংতি অনুসরণে তাই চিৎকার করে বলতে ইচ্ছে করছে 'দোহাই তোদের একটুকু চুপ কর, ঘুমাইবারে দে মোরে অবসর।'
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



