ছুটেছি দিক্বিদিক জ্ঞান শূন্য হয়ে আলেয়ার পেছনে,
ছুটতে ছুটতে হোঁচট খেয়ে রক্তাক্ত আজ আমার সর্বাঙ্গ।
জনম ভর কেবল খুঁজেই চলেছি,
কেবল মাথা কুটে মরেছি আর চিৎকার করে বলতে চেয়েছি,
আমায় এক টুকরো ভালবাসা দাও,
দাও এক ফালি বিশ্বাস,
কিংবা গভীর দু’খানা চোখ...
যাতে থাকবে আস্থা, প্রস্রয়, স্নেহ, আশ্রয়।
মুখোশ পরিহিত মুখের অস্কার বিজয়ী অভিনয়
মুগ্ধ নয়নে দেখেছি আর ভেবেছি,
আহা, সৌভাগ্য তব মোর দ্বারে!
না, ঘোর কাটতেই বুঝে যাই
দুঃস্বপ্নই কেবল কড়া নাড়ে।
হে পরম প্রভু,
ছুটি দাও এই ক্লান্ত মানবিকে।
স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে কেবলই পিছু তাড়া করে...
কষ্ট আর অপ্রাপ্তির সিন্দাবাদ আছে এই ন্যুব্জ ঘাড়ে চেপে,
মৃত ইচ্ছে গুলোর গুমরে ওঠা কান্না!
ওহ! নিঃশ্বাস বন্ধ হয়ে আসে থেকে থেকে...
ক্লান্ত এ দেহে অবশিষ্ট নেই কোন জীবনী শক্তি,
মুক্তি দাও হে প্রভু, মহা মুক্তি।
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।