আজ অনেক ইচ্ছা করছে তোমাকে দেখতে , জানি না তুমি কেমন আছো হবে হয়তো ভালোই,
কেন জানি সব স্মৃতি গুলো চোখের সামনে ভাসছে কি করি বল?
আমি তো চাই না ঐ স্মৃতি গুলো কে মনে করতে তবুও পারি না ।
আসলে আমাদের মন টা খুব অদ্ভুত যা মনে রাখতে চাই না সেটাই যেন মনের
দেয়ালে লেখা হয়ে যায়।
ইচ্ছা ছিল না তবুও অনেক ক্ষণ তোমার ছবি গুলোর দিকে তাকিয়ে ছিলাম আমি
কিছু নুনা পানি জমে ছিল চোখের কোণে;
তবে সত্যিই কথা কি জানো ?
আমি আজও তোমার চলে যাওয়াটা কে মেনে নিতে পারিনি ।
জানি না কোন দিন মানতে পারবো কি না?
তবে একটা কথা বলতে পারি আমি আমার জীবনটাকে অনেক বদলে ফেলেছি।
সেই আগের আমি আর নেই।
শুধু পারবো না এই ভাঙ্গা মন টাকে আবার জোড়া লাগাতে আমি,
শুধু পারবো না আমি মন থেকে কাউকে বলতে ভালোবাসি তোমায়।
যদিও কোন কিছু হারানোর ভয় এখন আর নেই আমার মাঝে ।
কিন্তু আপন করে কাউকে কাছে পাওয়ার ইচ্ছা টাও আমার মাঝে আর নেই ।
একাকী আমি নিজেকে ভালোবেসে বেঁচে থাকতে চাই এখন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





