আমি কবি আঁকি জগতের স্বপ্ন ছবি
আঁখির তুলিতে মননে ও মেধায়
আমি শিল্পির সুর , লয় তাল , ছন্দ
জাগি লোকজ উৎসবে আনন্দ জলসায় ।
আমি কবি শিক্ষার প্রসাদ , বিদ্যারত্ন
শিক্ষার্থীর পাঠ , শিক্ষাগুরুর তপস্যা
বিদ্যাশালা আর তেজস্বী ভাষণ
আমি দ্বিপ শিখা সমাজের আলোক অন্নেশ্বা ।
আমি গনজাগরনের মঞ্চ , নাটকের নটবর
স্বাধীনতার চেতাগ্নি দিপ্ত কণ্ঠ
আকাশ মৃত্তিকার যত রহস্য উদ্ঘাটন
আমি বিপ্লবী জনতার শিখল ভাঙ্গার অবগুনঠ ।
আমি বিধাতার সেরা উপহার
সৃজনশীল সত্ত্বায় , সত্য ও ন্যায়ে
ধরণীর প্রান সজীবতায় , ফুল ফুটায়ে
ঘুম ভাঙায়ে যাই সব হৃদয়ে ।
আমি দেশ আমি সমাজ আমি পরিবেশে লড়ি
অন্ধ ,কুসংস্কার পদধলে , মানুষ নামের প্রতিভা গড়ি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

