*********
বন্ধু বায়েজিদের বিয়ের নিমন্ত্রনে আমরা কয়েক বন্ধু মিলে গেলাম
ইঞ্জিন চালিত বোটে , নদী হাওরের দেশ ভাটি বাংলার অপার সৌন্দর্য নয়নাভিরাম সুনামগঞ্জের বুক ছিড়ে এগিয়ে চলা, ভাসমান
ফেনিল শুভ্র সফেদ জলের উথাল পাতাল জলকেলি যেন মোদের
প্রানে অভুত আনন্দের খোরাক জুগাল ।
সুরমার বুকে কত রঙের সাজুয়া ইঞ্জিন চালিত তরি , সারি সারি পন্য ,মাল বুঝাই , কয়লা , বালি , সুরকি , পাথর আরও কত কি লয়ে বিশাল আবহের দ্যুতি ছড়িয়ে দেশ দেশান্তরে ছুটা সে এক অন্য রকম অনুভুতি ।
মনে পড়ল হাছন রাজার মরমি গান
আগুন লাগাইয়া দিলি কেনে
হাছন রাজার মনে আগুন লাগাইয়া দিলে কেনে
নিভেনা নিভেনা আগুন জ্বলে সে দ্বিগুণে
আগুন লাগাইয়া """"""""
বন্ধু স্বাধীন হাসে হে কবি
গেলাম সুরমা নদীর জলে ভাইসা
আগুনের গান কেনে ।
বন্ধু সে টের পাবি আগে বিয়ের বউ ভাতে যাই ।
দিনটি আমোদ ফুর্তি বেড়ানো , এমনকি বায়েজিদের বাড়িতে
নেছে ক্ষুদে কোন দিক দিয়ে যে বিদায় নিল আশ্চর্য লাগে , ওর
বউ দিপালি কে আমাদের ভালই লাগল , খুবই সুন্দর বেশ মানিয়ে যাবে দুটি কপোত কপোতী । পরিচয় হল রেবেকার সাথে
বায়েজিদের ভাগ্নি , সুনামগঞ্জ সরকারি কলেজে পড়ে , ও তার
বান্ধবিদের নিয়ে হাছন রাজার অনেক গান শুনাল
নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিলরে
হাছন রাজা পেয়ারির প্রেমে মজিল রে
* লোকে বলে বলেরে ঘর বাড়ি ভালা না আমার
কি ঘরও বানাইমু আমি শূন্যরও মাঝার
ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকব আর
আয়না দিয়া চাইয়া দেহি পাখনা চুল আমার লোকে """""""
হাছন রাজা জানত যদি বাচব কতদিন
ভালা কইরা বানাইত ঘর করিয়া রঙ্গিন লোকে """""""""""
গেলাম হাছন রাজার বাড়ীতে । ভেবেছিলুম ঐতিহাসিক রাজ প্রাসাদ দেখুম কিন্তু বিশ্রিত বিশাল বাড়ী সবুজ বৃক্ষ ছাড়া কিছুই
নাই ।
২ তালা ডাক বাংলায় আছে একটি মিউজিয়াম , তার আদি স্বহস্তে ব্যাবরিত তলোয়ার , হুক্কা , জুতা জামা , পানদানি চাবুক সহ
অসংখ্য লোক সঙ্গীতের বিশাল সংগ্রহ ।
সেথায় হাছন পরিবারের যত্ন আত্তির কমতি ছিলনা । কিশোরী
লায়লা বানু গাইল মন মাতানো একটি গান
বাউলা কে বানাইল রে
হাছন রাজারে বাউলা কে বানাইল রে
যেজনও বানাইল বাউলা নামটি তাহার মাওলা
নাছিয়া নাছিয়া হাছন জপন করত আল্লাহ বাউলা """""""""
হাছন রাজা বজরা সাজায় সুরমা নদীর পাড়ে
দিবা নিশি কান্দে নয়ন বন্ধুয়ার নজরে বাউলা """""""""
পরের দিন আবার গন্তব্য যাত্রা
নদীর বুক ছিড়ে শুধুই হাহাকার বাউলা কে বানাইলরে """"""""

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





