**********************
আল্লামা , মাওলানা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
কবি ও ইসলামি দার্শনিক ।
হে মুসলিম জাতী চিত্তে ভয় জাগে আজি কার
প্রান সঞ্চারে দেখায় যিনি পথ শেখায় চলিবার
সংকটে বেভুলে যিনি জ্বালে জ্ঞানের আলো
মুক্তির বারতায় , অন্ধ পদধলে দেখ সব ভালো ।
জগতের মাঝে কত কারুকাজে যত সৃষ্টি সম্ভার
সকল নিপুনে সুক্ষ অভিযানে চেনায় বান্ধাকে আগুসার ।
তথ্য ও ভাবে পরিবেশ স্বভাবে সাজায়ে এক বাধন
হে বিধাতা কত না ক্ষুত্রতে বান্ধায় হও আপন ।
যুগে যুগে চিনতে তোমায় দিয়েছ বানী কিতাবে
কত নবী রাছুল ভেঙ্গে দিয়ে ভুল দিক দেখায়ে গেল মানবে ।
যারা সত্য বানী আঁকড়ে ধরে নিকটতম পাইল তোমায়
সাধু সজ্জন অলি আউলিয়া তারাই মুমিন সততায় ।
আর নাফরমান শয়তান ভ্রান্তিতে গড়া যার সব কাজ
হৃদয়ে কুহক জাগার অন্ধ অহমিকায় ভাঙ্গে সত্য সমাজ
ইবলিশ থেকে পানাহ চাই ভয়ে খোদার দরবারে লুটাই
দয়াল নবীজীর আদর্শ গড়ি ইসলাম সেথা খুজে পাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





