ঈদ আনন্দের ভেলায় চড়ে
************************
সনেট ***
****** পরিবেশ বন্ধু কবি
আজ মনে হল জগতের সব আনন্দ এসে
ভিড় জমেছিল অজানায় হৃদ কাননে
বড় আভিমান নিয়ে ভেলায় চড়ে,
হাওয়া খেতে বেরিয়ে ঢাকার রাস্তায়
কত যে চিত্র আঁকা হয় শুধু নয়নে ।
, উল্লাসে মেতেছিল যত তারুন্যর দল
, অবাক চাহিয়া ভাব ভঙ্গিতে নানান মননে
হয়েছিল সাড়া , উল্লাসে কত প্রেমিক যুগল ।।
হাজার স্বপ্নে আঁকা মানুষের ভিড়ে
ছুঁয়ে ছুঁয়ে মন , তবু এ লগন
এঁকেছিল অনিন্দ্য মনোরম ছবি
দৃশ্যপটে যা কিছু রয় , অলক্ষ্য ভরে
স্বাধীন নজরে, চিত্ত মোহিত স্মৃতিভাস্বরে
আনিল কিছু সুখ হৃদয়ে কবি ।।
বিরহ সংগীত
কাব্য , পরিবেশ বন্ধু কবি
*******
আমি তারে ভুইলা কাটাইলাম বেলা
যে ছিল মোর হৃদয় মাঝে
জেগে সারা বেলা
সখি রে আজও কাঁদে পরান খানি
মধুর ডাক ও কর্ণে শুনি
কিসের লাগি হে অভিমানি
হয়না কথা বলা ঐ
সখিরে চিটি ছিল মনের খুরাক
রাত জাগিয়া হইতাম অবাক
আবার স্বপনে আসিয়া বেবাক
করতে কত লিলা ঐ
সখিরে যদি আবার আস ফিরে
বাধব সুখের স্বপন নীড়ে
থাকবে জুড়ে এই অন্তরে
ভাসাই জীবন ভেলা ঐ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

