রোমান্টিক কবিতা , নারি ও নজর
***************
পরিবেশ বন্ধু
অনেক দূর এসে ফেরার পথ ভুলে গিয়ে
অথিতি হলুম আজ তোমারই দ্বারে
যদি সে অধিকার না পাই
নিশ্চই জেন বেড়া হব , খড় কুটু হব ,
এবং মিশে রব অন্ধকার হয়ে তোমারি ঘরে ।
নরম নিল গালিচায় হব পূর্ণিমা চাঁদ
বসন্তে ভেসে , দূর দিগন্তে ছড়াব কোকিলের সুর
নদীতীরে ঢেউ হব কোন একদিন
ভিজিয়ে দিতে বালুকার স্পর্শ আঁকা চপল পদ
অথবা শিশির ঝরা সবুজ পাতার ভোর
ঘূর্ণি বাতাসে শিষ কেটে যাবে কানে
মুক্ত বাতায়নের কাননও ফুলে সুভাস নিও
সেথা অলক্ষ্য বাজবে কত না রাগিণী
,
যখন উড়বে সাত রাঙা প্রজাপতি
তখনও গুঞ্জনে কান পেতে রাখ , দেখবে প্রিয়
আর নিঃশ্বাসে , সেথা রয় প্রেমময় স্নেহ
বিশ্বাসে সেই যে দ্বারায়ে রয় তোমারই কেহ ।।
****মাসুদ রানা
আজ আকাশে রঙের সাজ /
এভাবে তব কেন দেখালে লাজ
যদি অভিমানি মন ঘোমটা খুলে /
ছুঁয়ে যাবে কিছু সুখ হৃদয় নিলে ।
মন হারাবার এই সে লগণ
উদার করে দেখি সে নয়ন ।
মনে মনে যদি মিতালি আঁক
দৃশ্য ছবি হয়ে নিজেকেই দেখ ।
এক অনন্য মায়াবি রাঙা অধর
এই বেলা করে খেলা তাকায়ে নজর ।।
পরিবেশ বন্ধু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

