দেশীয় সংস্কৃতি : মাছের রাজা ইলিশ আর সাংবাদিক পেটায় পুলিশ.....
আগে যাদের বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে থাকতো তাদের বিপদের ভয়ে দিন গুনতে হতো। আর এখন যার সন্তান সাংবাদিকতা করেন তাদের বিপদের ভয়ে দিন গুনতে হয়। সন্তান সুস্থভাবে বাসায় ফিরবে তো? এমনটাই প্রশ্ন বাবা-মায়ের। পুলিশের হাতে মার, আর সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত অথবা খুন হওয়ার এমন ঘটনায় ভবিষ্যৎতে কোন বাবা মা তার সন্তানকে এ পেশায় দেবেন আর বলে মনে হয় কি?
দেশের কথা, জনগনের কথা বলতেই কলম আর ক্যামের হাতে তুলে নেয় সাংবাদিক। জনগন যাদের মুখের দিকে তাকিয়ে থাকে খবরের আশায়। আর এখন প্রতিনিয়ত সাংবাদিকরাই খবর হয়ে যাচ্ছেন জনগনের কাছে। সাংবাদিক মারলে কিছু হয় না। সত্যিই সাংবাদিক মারলে কিছু হয় না। চাকরি যায় না। রিমান্ডে নেওয়া হয় না। মায়ের কোল খালি হয় না। সন্তান তার পথ চেয়ে বসে থাকে না। হাপিঁয়ে যাচ্ছি। সাংবাদিক সড়ক দুঘর্টনায় মারা গেলেই বা কি হয়। কতো মানুষইতো মারা যাচ্ছে। আর দেশের কথা বলেন দেশের জন্য কত মানুষইতো মারা গেছে। যাদেরকে এই কথাগুলো বলছি তারা কি শুনতে পাচ্ছেন। খরগোশ ঘুমে বিভোর আর ভেড়াগুলো মেতে আছে উৎসবে।
….......................................................................................
এই মাত্র শুরু করলাম লেখাটা শেষ করতে পারবো কিনা জানিনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




