অথচ চীনে অবস্থিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাস থেকে একটি লোকও খোঁজ নিতে পারেন নি যে এই সব মানুষগুলোর মধ্যে থাকা বাঙ্গালীরা আদৌ সুস্থ আছেন কিনা বা বেঁচে আছেন কিনা ? তাদের যুক্তিটা নিশ্চয় ই এরকম যে মরে গেলে চায়না সরকারই তো বিবৃতি দিবে । তখন জানা যাবে । এরকম একটি দেশের নাগরিক হিসাবে মাঝে মাঝে অন্যদের সামনে লজ্জাবোধ করি ।
ছেংদু শহরে থাকা বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম থাকায় , তাদের দূতাবাসের পৃষ্ঠপোষকতাও সামান্য কিছু কাগজে আটকে থাকছে । বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আসা এসব শিক্ষার্থীদের অনেকেই দেশের সংস্কৃতি, সভ্যতাকে বিশ্বের কাছে তুলে ধরবার চেষ্টা করলেও সেখানে দূতাবাসের কোন ধরনের সহায়তা না থাকায় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে এসব থেকে বিরত থাকতে হয় । একই সময়ে সেখানে অন্যান্য দেশের ছেলেমেয়েরা নিজেদের সংস্কৃতিকে মেলে ধরলেও আমাদের জাতীয় দিবসগুলোতে পর্যন্ত ছেংদু শহরে কোন ধরনের অনুষ্ঠানের আয়োজন হয় নি ।
অন্যান্য দূতাবাস তাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পড়াশোনার মান নিয়ন্ত্রণ, নিদেনপক্ষে তাদের অবস্থানগত তথ্য নিয়মিত হালনাগাদ করেন । দূতাবাসের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত যোগাযোগ স্থাপন , সব দেশের ক্ষেত্রেই সাধারণ একটি প্রাতিষ্ঠানিক সত্য । কিন্তু দু:খ লাগে আমার দেশের দূতাবাস আজ পর্যন্ত জানেই না ভূমিকম্প কবলিত এলাকাতে বাংলাদেশী নাগরিকেরা দিনরাত কি রকম আতংক নিয়ে বসবাস করছে । কোথায় আছে তারা ? কি তাদের যোগাযোগের ঠিকানা ।
সত্যিকার অর্থবহ একটা প্রশ্ন মাথায় আসে বার বার , নাগরিকত্ব ও মেধাসত্ত্ব থাকা মানুষগুলোর জীবনের দায় কার ?
সুদীপ্ত সজল খাঁ ,
সাউথওয়েস্ট জিয়াওথং বিশ্ববিদ্যালয় ( Southwest jiaotong University)
সফটওয়ার ডেভেলপমেন্ট , রোবটিকস
ছেংদু , চীন ।
২
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




