somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসির ব্যবচ্ছেদ

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীতে কার হাসি কত সুন্দর? হয়ত একেক জনের কাছে একেক জনেরটা সুন্দর। আমি সেটা জানিনা। আমি শুধু একটা জিনিস জানি, তা হল আমার কাছে হাসি মানে জাদু। হাসির ভেতর একটা জাদু আছে। এই জাদু দিয়ে পৃথিবী জয় করা যায়। হাসির ক্ষমতা প্রকৃতি আমাদের দিয়ে রেখেছে উদার হাতে। হাসির রকমভেদ যদি এখন ব্যবচ্ছেদ করতে যাই তাহলে হয়তো দিস্তা দিস্তা কাগজ নষ্ট করে ফেলা যাবে। কিন্তু শেষ করা যাবে না। কিছু উদাহরন অবশ্য দেয়া যেতে পারে-

সুখের হাসি
দুঃখের হাসি
তুচ্ছ্ব হাসি
ব্যঙ্গ হাসি
ভয়ের হাসি
রাগের হাসি
জয়ের হাসি
জোর করা হাসি
তোষামোদী হাসি
বাঁকা হাসি
চোরা হাসি
লাজুক হাসি...........

আরো হাজার হাজার রকম নামের হাসি আছে ।

এই রকম বহু রকমের হাসি আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখে যাচ্ছি। আমরা নিজেরাও প্রতি মুহুর্তে নতুন নতুন রকমের হাসি হেসে থাকি। একবারও আমরা কি তা লক্ষ্য করি? দেখা যাক কিছু ঘটনার ব্যবচ্ছেদ –

আর্জেন্টিনার মেসিভক্ত আমার এক পরিচিতজন সারাদিন ক্লাস করে, পরীক্ষা দিয়ে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। রাতে আর্জেন্টিনার খেলা, কিন্তু পরদিন পরীক্ষার চিন্তায় আর ক্লান্তিতে মন খুব বিরক্ত হয়ে আছে। রাতে পড়তে পড়তে বিরক্ত ভরা মন নিয়ে এক সময়ে টেবিলে ঘুম। এদিকে খেলা প্রায় শেষ। তার যখন ঘুম ভাঙ্গল তখন খেলা শেষে খেলোয়াড়রা মাঠ ত্যাগ করছে। অতঃপর দৌড়ে গিয়ে টেলিভিশন খুলে সে একটা দৃশ্যই শুধু দেখতে পেল- তার প্রিয় খেলোয়াড় মাঠ ছেড়ে বের হয়ে যাচ্ছে জয়ের হাসি নিয়ে। ৫ সেকেন্ডের এই দৃশ্য দেখার সাথে সাথে তার সারাদিনের ক্লান্তি, সমস্ত ভাবনা ভুলে ক্ষনিকের জন্য এক চিলতে হাসি ফুটে উঠল ঠোটে। নিজের পছন্দের মানুষের হাসির জাদু...

দুজন ভালবাসার মানুষ পাশাপাশি বসে আছে। একজন ভীষন রকম রেগে আছে আর একজন চুপচাপ বসে আছে। দুজনের কেউই বুঝতে পারছে না কি করা উচিত। রেগে যাওয়া মানুষকে কিভাবে শান্ত করতে হয় তা ছেলেটার জানা নাই। সে মেয়েটির প্রতি কথায় শুধু হেসে যাচ্ছে। এ হাসি অসহায়ত্তের হাসি। হাসি তার এখানে একটা আড়াল। ভালবাসার মানুষটার মুখে রাগের বদলে হাসি আনার একটা চেষ্টা। আপনাদের কি মনে হয় না যে এক সময় মেয়েটা হেসে উঠবে? হ্যাঁ, মেয়েটা হেসেছিল সেদিন। ভালবাসার হাসির জাদু...

আমাদের জীবনে এরকম অনেক হাসির ঘটনা ঘটে থাকে। তাই সেই সব কাহিনী নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমার কথা অন্য জায়গায়। আমরা যে নানা রকম ভাবে হাসি, সে হাসি গুলোর বেশিরভাগ অর্থ আমাদের আশপাশের মানুষগুলো ধরতে পারে না। তাই তারা বিভিন্ন হাসির বিভিন্ন অর্থ করে এবং দেখা যায় যে এর কারনে আমরা বিপদে পরি। অন্যকে বুঝতে ভুল হয় আমাদের। একেক মানুষের হাসির ভঙ্গি একেক রকম, তাই আমরা অন্যের হাসি নাও বুঝতে পারি। যদি ঐ ছেলেটার "অসহায়ত্তের হাসি" মেয়েটার কাছে তাছিল্যের মনে হতো, তবে কিন্তু হাসির জাদু কাজ করতো না।

হাসির জাদু ব্যবহার করতে জানতে হয়। পৃথিবীর খুব কম মানুষই এই জাদুর ক্ষমতা জানে। আমি নিজেও জানিনা। কিন্তু জানতে খুব ইচ্ছে হয় আমার......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×