somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গত বছরের ২৪ এপ্রিল তারিখে এই লেখাটা আমি পোস্ট করেছিলাম। দেখুন তো আজ এক বছর পরেও এই দৃশ্যপটের কোন পরিবর্তন হয়েছে কি না ?

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইমাত্র প্রাতভ্রমণ সেরে এলাম। আমি যেখানে প্রাতভ্রমণে যাই অর্থাৎ ফার্মগেট বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে মহিলা প্রাতভ্রমণকারীর সংখ্যাই বেশী। দলে দলে হাঁটেন তারা। আমি ছয়জনের একটা দলের পাশাপাশি হাঁটছিলাম। স্বভাবতই তাদের কথাবার্তা কানে আসে। মনযোগী হই তাদের আলোচনার প্রতি। অন্যদিন সাধারণত এই আলোচনায় উঠে আসে তাদের ঘরকন্নার গল্প। পাশ কাটিয়ে যাওয়ার সময় যতটুকু কানে আসে ততটুকুই। এর বশী মনযোগী হই না। কিন্তু আজ তাদের কথোপকথন শুনার জন্য তাদের হাঁটার গতির সাথে আমার হাঁটার গতির তাল মিলালাম। কেন এমনটা করলাম তা নীচের লেখাটা পড়লেই পাঠকরা বুঝতে পারবেন।

তাদের খন্ড খন্ড আলাপচারিতা যতটুকু মনে আছে নীচে তুলে ধরলাম।

---এই হরতাল আমরা চাই না। দেশটাকে ছারখার করে ছাড়ল।
---আমরা হাসিনা-খালেদা কাউকেই চাইনা। দুইটাই শয়তান। দেশের কথা কেউ ভাবেনা।
---আসলে এখন দেশের জন্য দরকার একজন পুরুষ মানুষের। এরশাদ আসলে ভালো হয়। মানুষ এখন ওরে ভোট দিব।
---এরশাদের সময় নাই। আর দাঁড়াতে পারব না।
---ফখরুদ্দিন আসলেই পারে। হাসিনা-খালেদারে কেউ একটা ভোটও দিব না।
---ফখরুদ্দিন আসব কেমনে? ওরে তো মামলা দিয়া দৌড়ের উপর রাখছে।
---মইনুদ্দিন আসুক না। আমরা ভোট দিমু।
---আরে এ ই তো আসল শয়তান। হাসিনারে তো এই ক্ষমতায় আনছে। আর এখন কি করতাছে দেখেন। সুরঞ্জিতের চুরিরে ধামাচাপা দেবার জন্য এক মহিলার স্বামীরে ধরে নিয়ে গেছে।
---আমার সাহেব বলছিল। ইলিয়াস আলীকে নাকি হাসিনার লোকেরাই উঠাইয়্যা নিয়া লুকাইয়া রাখছে।
---ছেলেটার পরীক্ষা। আর ভালো লাগেনা। দেখেন আজকেও হরতাল দিছে।
---আপনার -আমার অসুবিধা নিয়ে কি হাসিনা ভাবে? হে দেখে নিজের স্বার্থ। ভোটটা নেবার সময় তো আমাদের কাছ থেকে নিয়েই গেছে। এখন বলে জনগণ তার সাথে আছে। হরতাল প্রত্যখান করেছে। আর একবার ভোটের সময় আসুক না। দেখাইয়া দিমু।
---আর বলে কি হবে ? ভোট তো আমরাই দিছি এদেরকে। হয় আমি দিছি, না হয় আপনি দিছেন।
----সরকার বললেই হবে। দেখেন নাই কেমন হরতাল হইতেছে। টিভিতে দেখলাম। এয়ারপোর্টের সামনের রাস্তাটা, যেটা সব সময় জ্যাম লেগে থাকে। কালকে দেখলাম একটা গাড়িও নাই।
---কিন্তু প্রত্যেকদিন হরতাল দিলে কেমনে চলবে। সাহেব কইছে বাজারে জিনিসপত্রের দাম হরতালের কারণে আবার বাড়তাছে।
---এখন না হরতালের কারণে বাড়ল। দেখেন না সরকারের যখনই ইচ্ছা হয় তেলের দাম বাড়াইয়া দেয়, গ্যাসের দাম বাড়াইয়া দেয়, বিদ্যুতের দাম বাড়াইয়া দেয়। মনে হয় যেন হের বাপে এগুলো কামাই কইরা রাইখা গেছিল।

এরপর এই আলোচনা ক্রমে হাসিনা-খালেদাকে ব্যক্তিগত আক্রমণের দিকে রূপ নেয়। সেই আক্রমণের ভাষা অনেকক্ষেত্রেই শালীনতার মধ্যে থাকেনি। তাই আর লিখলাম না। তবে প্রসংগক্রমে আমার ব্যক্তিগত সামান্য মতামত তুলে ধরলাম।

প্রত্যেক সরকারের আমলে আমরা দেখেছি বিরোধী দল হরতাল পালনের পর বলে হরতাল সফল হয়েছে। আর সরকারী দল বলে জনগণ হরতাল প্রত্যাখান করেছে। নিজ নিজ পক্ষে সবাই সাফাই গাইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে তারা সবাই জনগণের প্রতিনিধি। জনগণের ভোগান্তির কথাটাই তাদের আগে ভাবা উচিত। এটা ভুলে গেলে চলবে না যে তাদের সফলতা-বিফলতা নির্ভর করছে সাধারণ জনগণের উপর।

গতকালের হরতালের একটা বাস্তব অভিজ্ঞতা এ প্রসংগে শেয়ার করতে চাই। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী গতকাল আমার অফিসে আসে একজন ভারতীয় মহিলা। বিমান বন্দর থেকে তাকে আনতে গিয়েছিল আমার এক কলিগ। হরতালের কারণে বিমান বন্দর থেকে রিকশা করে তারা ফিরছিল দিলকুশা অফিসে। দৈনিক বাংলা মোড়ে আসতেই এক হোন্ডা আরোহী মহিলার ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে চলে যায়। অথচ চারপাশে তখন অসংখ্য পুলিশ ও র্যাবের কর্মীরা গিজ গিজ করছে। এবার ভাবুন আমাদের কি অবস্থা ? বিদেশী এই মহিলার কাছে দুই দলের অবস্থান কোথায় গিয়ে ঠেকেছে ?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×