somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদ্র সঞ্চয়কারীদের উৎসাহিত করার লক্ষ্যে আসছে বাজেটে সম্ভাব্য যে সমস্ত সুবিধা বা ছাড়ের ঘোষণা আসতে পারে।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্ষুদ্র সঞ্চয়কারীদের উৎসাহিত করার লক্ষ্যে আসছে বাজেটে সম্ভাব্য যে সমস্ত সুবিধা বা ছাড়ের ঘোষণা আসতে পারে।


আগামী ২০১৩-১৪ অর্থবছরে ক্ষুদ্র ও সাধারণ সঞ্চয়কারীদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর ছাড় থাকছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নারীদের জন্য পরিবার সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে এর মুনাফার ওপর করমুক্ত সুবিধা রাখার ঘোষণা আসতে পারে। বর্তমানে এই সঞ্চয় স্কিমের মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে করারোপ রয়েছে। আর এটাই চূড়ান্ত কর আদায়। বর্তমানে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়, দুই-তৃতীয়াংশই এই সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়।

অন্যদিকে অবসরভোগীদের জন্যও কিছুটা স্বস্তি দেওয়া হচ্ছে বাজেটে। পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ হারে উৎসে কর দেওয়ার বিধান রয়েছে। আগামী বাজেটে এই কর সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে।

বাংলাদেশ সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র—এই দুটি স্কিমে খুব একটা বিনিয়োগ হয় না। তাই এই দুটি সঞ্চয়পত্রে কর ছাড় দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়া হচ্ছে। ৬৫ বছরের বেশি বয়স্ক কেউ এই দুটি সঞ্চয়পত্রে ১০ লাখ টাকা বিনিয়োগ করলে মুনাফার ওপর করমুক্ত সুবিধা পাবেন। এসব সঞ্চয়পত্রে ৫ শতাংশ হারে উৎসে কর দেওয়ার বিধান রয়েছে।

এ ছাড়া ডাকঘর সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে ডাকঘর সঞ্চয়পত্রে ১০ শতাংশ হারে উৎসে কর রয়েছে। আগামী বাজেটে এই হার কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে।

জানা গেছে, গত দু-তিন বছর ধরে সঞ্চয়পত্রে বিনিয়োগ কমে গেছে। ফলে বাজেট ঘাটতি মোকাবিলায় প্রতিবার সঞ্চয়পত্র বিক্রি করে যে ঋণ নেওয়ার লক্ষ্য থাকে তা বিঘ্নিত হচ্ছে। তাই কর ছাড় দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই উদ্দেশ্য।

নির্বাচনের বছরে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী ভোটারদের তুষ্ট করতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর ছাড় দিয়ে বিক্রি বাড়ানোর উদ্যোগে সঞ্চয়পত্রের বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষকে আবারও সঞ্চয়পত্রে বিনিয়োগে ফিরিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্রঃ আজকের প্রথম আলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×