somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থাভাবে ১৯ বছরের ছেলের সাথে ছয় বছরের মেয়ের বিয়ে, ঘটনাস্থল আফগানিস্তান।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফুলের মতো নিষ্পাপ তুলতুলে মুখের এই মেয়েটির নাম নাগমা। সে কখনও স্কুলে যায়নি, কোন সিনেমা দেখেনি, এমনকি টেলিভিশনও না। তার বাবার নাম তাজ মুহাম্মদ। স্ত্রী ও নয় ছেলেমেয়েসহ সে বাস করত আপগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশ হেলমন্দে।

নাগমার গল্প এ পর্যন্ত অতি সাধারণ ঘটনা বলে মনে হওয়া খুব স্বাভাবিক। কিন্তু এরপর নাগমার জীবনে যা ঘটে তা মেনে নেয়া যে কোন বিবেকবান মানুষের জন্য কষ্টকর। যুদ্ধের সময় সে তার পরিবারের সদস্যসহ আশ্রয় নেয় একটি রিফিউজি ক্যাম্পে। কিন্তু সেখানে গিয়েও চরম দুরবস্থায় পতিত হয় তাজ মুহাম্মদ ও তার পরিবার। তার তিন বছরের এক ছেলে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যায়। এরপর যখন তাজ মুহাম্মদের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন সে বাধ্য হয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালের বিল পরিশোধ করবে এমন সামর্থ তাজ মুহাম্মদের নেই। তাই সে হাসপাতালের বিল পরিশোধ ও পরিবারের অন্যান্য খরচ মিটানোর জন্য প্রায় ২৫০০ মার্কিন ডলারের সমপরিমাণ টাকা ধার করে।


নাগমার বাবা তাজ মুহাম্মদ


আপাতত মুক্তি পায় তাজ মুহাম্মদ। কিন্তু এর পরেই ঘটে আসল ঘটনা। ঋণদাতা তার পাওনা পরিশোধের জন্য তাজ মুহাম্মদকে চাপ দিতে থাকে। অথচ তাজ মুহাম্মদ তখন কপর্দকশূণ্য। তাই সে ঋণদাতার বিকল্প প্রস্তাবে রাজী হয়ে যায়। ছয় বছরের ফুলের মতো এই মেয়ে নাগমাকে বিয়ে দিয়ে দেয় ঋণদাতার ১৯ বছরের ছেলের সাথে।

আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থা এই খবরটি জানতে পেরে বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেয় কিম্বারলি মল্টে নামে যুক্তরাষ্ট্রের এক আইনজীবীকে। কিম্বারলি সানন্দে রাজী হয়ে যান। একাজে তিনি সাহায্য নেন আফগানিস্তানে তার পূর্ব পরিচিত এক ব্যক্তির এবং তিনি সফল হন নাগমাকে এই অনাকাংখিত বিবাহ বন্ধন থেকে মুক্ত করে এনে তারা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে। কয়েকজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাজ মুহাম্মদের ঋণ পরিশোধ করেন। তাজ মুহাম্মদ বলেন, আমিও চাই আমার সন্তানেরা সঠিকভাবে জীবন যাপন করুক। কিন্তু ঋণ পরিশোধ করতে না পেরে তখন আমার মনে হয়েছিল জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে। কিন্তু তা না করে আমি এক সন্তানের জীবনকে বাজি রেখে বাকীদের জীবনের প্রতি বেশী গুরুত্ব দিয়েছিলাম।

তাজ মুহাম্মদের পরিবারের এই চিত্র আমাদেরকে মেয়ে শিশুদের প্রতি মধ্যযুগীয় বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু এখানেই শেষ নয়। যে অর্থ লগ্নিকারী ব্যক্তি তাজ মুহাম্মদকে বাধ্য করেছিল তার ১৯ বছরের ছেলের সাথে নাগমার বিয়ে দিতে আফগানিস্তানের আইন কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে এগিয়ে আসেনি। আধুনিক যুগের এই ব্যর্থতাকে কি কোনভাবে ক্ষমা করা যায় ?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×