চলনা, ফুল কুড়োতে যাব।
আমি আজ ফুল কুড়োনি মেয়ে
কে কে তোরা যাবি আয় রাঙাবালি গাঁয়ে।
সেই শিউলী তলার হাসি, আর
বকুল তলার বাঁশী।
সবই আজ তেমনি আছে
হয়নি কিছু বাসি।
তোরা কে কে যাবি চল।
নাকের নোলক, পায়ের নুপুর
সঙ্গে নিয়ে চল।
দাদীর গল্পের সেই ব্যাঙামা ব্যাঙামি
তাদেরও নিয়ে চল।
আমরা হবো চাঁদের কোলে ঘুম পাড়ানি মেয়ে
ভোরের আলোয় জাগব মোরা পাখির সুরে গেয়ে।
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ কুমারীর হাসি
শিশিরভেজা ঘাসের বুকে মুক্তো দানার রাশি।
সবকিছু সেই তেমনি আছে হয়নিকো ভাসি।
চলনা দেখে আসি।
গাঁয়ের কোলে মেঠোপথে চপলা সেই মেয়ে
কে সে ? চলনা দেখি গিয়ে।
সময় না হয় হারিয়ে গেছে
মন হারায়নি আজও।
তাই তো বলি, চলনা
ফুল কুড়োতে যাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

