তুমি হবে শ্রেষ্ট বীর মহাকালের
তুমি কেথায় হেঁটে যাচ্ছ যুবক
এমন নির্লিপ্ত, উদাসীন ?
যেন পৃথিবীর সমস্ত কর্ম প্রবাহের বাইরের কেউ তুমি,
সমস্ত বোধ-বুদ্ধির উর্ধ্বে সত্তাশ্রয়ী কোন জীব।
কেন এমন ভাবো নিজেকে ?
তাকাও নিজের দিকে
চেনো নিজকে।
তোমার ভিতরে রয়েছে অবিনাশী শব্দমালা।
পৃথিবীর পথে পথে
বুদ বুদ উদগীরণে
এই শব্দমালা প্রবাহিত হলে
মহাপ্রলয় ঘটে যেতে পারে।
তোমার ভিতরে রয়েছে কালজয়ী সুর।
জনে জনে প্রতিজনে
ঝংকার তোলে
অন্ধকারের মানুষকে সে
টেনে আনতে পারে আলোর করোটিতে।
তোমার বুকে আছে টগবগে জ্বলন্ত শোণিতধারা।
সেটা একবার বেরিয়ে এলে
ভাসিয়ে নিতে পারে পৃথিবীকে
নতুন ইতিহাস গড়ার পথে।
তোমার বুকে আছে বিশ্বাসের গভীর তল।
তা দিয়ে তুমি
ছুঁড়ে ফেলে দিতে পারো
সব মরা অতীতকে।
গড়ে তুলতে পার একটি স্বপ্নের সৌধভূমি।
এত নির্মোহ কেন তুমি যুবক ?
এত উদভ্রান্ত কেন তোমার পথচলা ?
তাকাও নিজের দিকে
চেনো নিজেকে।
তোমাতে আছে সেই শক্তি।
তুমি ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিতে পারো
সমস্ত অন্যায়ের ভিত।
তুমি শব্দের তালে
সুরের ঝংকারে
বিশ্বাসের গভীর তল থেকে
তুলে আনতে পারো
সুন্দর এক পৃথিবী।
বুকের শোণিত ধারায় ধুয়ে
ঝকঝকে করে
তুমি সেই পৃথিবীকে দিবে উপহার
চিন্তায় আড়ষ্ট, বুদ্ধিতে আবদ্ধ,
সাহসে ভীত মানুষদের কাছে।
এটা হবে তাদের জন্য শ্রেষ্ট উপহার।
তুমি হবে শ্রেষ্ট বীর মহাকালের।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




