আসল ঠিকানা
এক হাত দুই হাত করে
অজস্র কোটি হাত হেঁটে
এগিয়ে যাচ্ছি আমরা
জীবনের চরম লক্ষ্যের পাণে।
মনে হয় কত সুদীর্ঘ এই পথ !
কত সম্ভাবনাময় এই এগিয়ে যাওয়া !
কত অর্জন-বিসর্জনের ইতিহাসে ভরা এই অভিযাত্রা !
আমাদের পরম আরাধ্য এই পথচলা
শেষ হয় যেখানে, সেখানে
আমরা তৈরি করি আমাদের কাংখিত ঠিকানা।
এই চলার পথে সঙ্গী হয় আমাদের
কত মোহিত সৌরভের আকর্ষণ,
কত নন্দিত ঘটনার অনুরনন,
কত নিন্দিত সময়ের সাতকাহন।
কত মায়া জড়ানো ভালবাসার টান
কখনও বুকে বিঁধে প্রিয়জন হারানোর বাণ।
সুখপাখি মন অসুখপাণে ধায় কখনও।
এত যোগ-বিয়োগের খেলার মাঝে
ভাবেনা এ মন ক্ষণিকের তরে
এক হাত দুই হাত করে
অজস্র কোটি হাত হেঁটে
এগিয়ে যাচ্ছি আমরা ক্রমশঃ
সাড়ে তিন হাত মাটির গহবরের পাণে।
আমাদের আসল ঠিকানা সেখানে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



