somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লামা শাফি সাহেব - কিরকম জামাত বিরোধী?

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লামা শাফি সাহেবে এর পক্ষে আমাকেও নসিহত করেছিল আমার কাছের কিছু লোক। আমাকে বলা হয়েছিল – তিনি একজন সত্যিকারের নি:স্বার্থ আলেম। দুনিয়াবি কোন বিষয়ে তার আশা আকাঙ্ক্ষা নাই। মওদুদি ও তার অনুসারী সহ সকল ভ্রষ্ট আলেম এর বিপক্ষে তিনি সোচ্চার। সেই কারণেই তিনি জামাতে ইসলামের শত্রু। জামাত এর সাথে হাত মেলানো তো দুরে থাক – জামাত এর সুবিধা হবে, এরকম কিছু তিনি কোনভাবেই করবেন না।

যুক্তি হিসেবে দেখিয়েছিল - সফি সাহেব একসময় মওদুদি এবং জামাত এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। এদেশের কয়েকশ আলেম এর সাথে হয়ে মৌদুদিকে ইসলামের শত্রু ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন - জামাতে ইসলাম ইসলাম নয়।

যুক্তির কারণে - আমি সেই নসিহতিদের কথা নিয়েছিলাম। এমন কি সাফি সাহেবের পক্ষ নিয়ে সিনিয়র কিছু সহকর্মীর সাথে তর্ক করেছি। একটা সময় পর্যন্ত তর্ক চালিয়ে গেছি।

কিন্তু শেষ পর্যন্ত শফি সাহেব কি দেখালেন?
সাকা চৌধুরীর পয়সায়, জামাত শিবির এর নেতাকর্মী নিয়ে, যুদ্ধাপরাধী এবং জামাত-শিবির এর এজেন্ডা বাস্তবায়নে, মহানবীর হিজরতের সাথে তুলনা করে – লংমার্চ করলেন। এমন সব কার্যক্রম ও দাবী দাওয়া পেশ করলেন – যেগুলো জামাতের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায়, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। সাথে দু চারটা সাধারণ ইসলামিক দাবী মিলিয়ে বিষয়টি ইসলামিক করলেন।

কিভাবে বুঝব উনি ইসলামের শত্রু হিসেবে একসময় জামাতের বিরোধিতা করেছিলেন?
তার উদ্যোগে কোনদিন – মওদুদি বা জামাত এর বিরুদ্ধে এর ১০ ভাগের একভাগ জনগণ নিয়ে লঙ মার্চ হয় নাই। মওদুদি এবং তার ফলোয়ারদের মৃত্যুদণ্ড দেবার জন্য সরকারের উপর চাপাচাপি হয় নাই।

এই লং মার্চের দাবীর সাথেও তিনি - জামাতে ইসলামের মুল নীতির বিরুদ্ধে - দুটো দাবী যোগ করে, তার নিরপেক্ষতার প্রমাণের চেষ্টা করতে পারতেন। সকল দাবীর সাথে - জামাতে ইসলামকে রাষ্ট্রীয় ভাবে ইসলামের শত্রু ঘোষণা - করার দাবী জানাতে পারতেন। তিনি তার ধারে কাছে দিয়ে যান নাই। বরং তিনি - ইসলামের পুরানো জাত শত্রুদের কোলে বসে, ইসলামের নতুন চ্যাংড়া শত্রুদের মৃত্যুদণ্ড দিতে এসেছিলেন।

এখন একথা বললে কি অন্যায় হবে?
তিনি একসময় জামাতকে বিরোধিতা করেছিলেন ইসলামের শত্রু হিসেবে না, বরং বাংলাদেশের ইসলামিক লাইনে তার কর্তৃত্ব বজায় রাখতে। সেটা ছিল কর্তৃত্বের শত্রুতা, আদর্শের শত্রুতা না। তিনি সেসময় নিজের স্বার্থে - স্বার্থের শত্রুতাকে যে আদর্শিক শত্রুতায় রূপ দিয়েছিলেন। নিজের স্বার্থ রক্ষায় ইসলামের নাজায়েজ ব্যাবহার করেছিলেন।

এখন একটা যুক্তিই আসছে:
সফি সাহেব অত্যন্ত বৃদ্ধ, তিনি না বুঝে এই ফাঁদে পা দিয়েছেন। তাকে ভুল বুঝিয়ে জামাত এসব করাচ্ছে !!!
এই যুক্তি খণ্ডন করি কিভাবে?
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×