somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলের গানের প্রথম এলবাম - অতল জলের গান

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৩ সালে একবার কক্সবাজার গিয়েছিলাম। উদ্দেশ্য কক্সবাজার সৈকতে সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যার ফটো-শুট।
২৩ সেপ্টেম্বরের সকালে যাত্রা করে, প্রায় ২৪ ঘণ্টা পর কক্সবাজার পৌঁছানো।
যতদূর মনে আছে - দোতালা বাসটা প্রায় ঘণ্টা দুয়েক পর পর নষ্ট হচ্ছিল। সে ফাঁকে সবাই মিলে নেমে গিয়ে চা খাওয়া, হৈ চৈ করে গান গাওয়া।

যে যাত্রায় আমার বন্ধু সাইফুল হাসান রিকু'র ঘটকালিতে আমার স্ত্রী আজিজা আহমেন পলা'র সাথে প্রেমের শুরু।
আরেকটি প্রেম হয়েছিল; কঠিন প্রেম; গানের প্রেম। গান পাগল কনক আদিত্যের সাথে।

জীবনে অনেক রংবেরং এর কাজ করেছি। সেবার হয়েছিলাম মডেল। পলার কাজ ছিল মডেলদের সমন্বয়। কনক ছিল শিল্প নির্দেশক।
শুটিঙের ফাঁকে, রাতে বিচের বালুতে হেঁটে - গান। বাউল, ভাটিয়ালি, ঠুমরী, কীর্তন, কাওয়ালী। আহা সে বড় রঙ্গিন রাত-দিন।

এরপর পথ চলায় আমরা কাজের পার্টনার, ব্যবসার পার্টনার হয়েছি।
রাত জেগে আমার বইয়ের প্রকাশনা, দেশাল দাঁড় করাবার কাজ করেছি।
আজও মন খারাপ হলে, রাতে ছুটে যাই বন্ধুর কাছে - গান শুনতে। একা, সপরিবারে বা সবান্ধবে।
নতুন কোন ইনস্ট্রুমেন্ট বানানো হলে, বা নতুন কোন কম্পোজিশন তৈরি হলে - কুটুম খবর দেয়।
পয়সা ধার করার দরকারেও প্রথম ফোন দেই তাকেই ;)
আমরা আজও দুজন দুজনকে -কুটুম - ডাকি।

কুটুম অনেক দিন থেকে দেশে-বিদেশে গান বাজনা করলেও এলবাম প্রকাশ করেনি।
আজ প্রকাশিত হচ্ছে কুটুম আর রাহুল কুটুমের প্রথম এলবাম। সাথে আরও আয়োজন থাকছে।
বেশিরভাগ যন্ত্র ওদের নিজেদের বানানো। সুর উঠে এসেছে বাংলার মাটি থেকে।

গত-দিন রাতে যখন সবাই মিলে এলবামের কাজ করছিলাম, প্রশ্ন করালাম - গানের কপি স্বত্ব কি হবে? তখন ওরা বিনয়ের সাথে বলল - কুটুম, আমরা এখনও গান ব্যাচার যোগ্য নিজেদের মনে করি না। তাই কপি স্বত্ব মুক্ত করে দিলাম। যে যেমন কপি করুক। গান মানুষের কাছে পৌঁছালেই হল। কেউ কিছু দিতে চাইলে অনলাইনে দিতে পারে।
খরচ উঠবে কিভাবে প্রশ্নের জবাবে বলল - এতদিনে গান গেয়ে যা আয় করছি, তা দিয়েই এলবাম প্রকাশ করলাম। মুদ্রনমুল্যে কিছু সিডি দেশাল ও যাত্রায় বিক্রির জন্য থাকবে।

এমন ভালবাসায় বাংলার গান বড় হতে থাক, চলে যাক দেশে বিদেশে, গানের প্রেম মানুষকে আরও কাছাকাছি আনুক। গান দিয়ে ভালবাসা হোক - মানুষের সাথে, দেশের সাথে, পৃথিবীর সাথে।

কুটুমদেরকে প্রথম এলবাম প্রকাশের অভিনন্দন !!!
জলের গানের গানের ভক্তদের জন্য শুভেচ্ছা !!!
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×