somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রং ব্র্যান্ডিং, রং ট্রিটমেন্ট

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজা নিয়ে অনেকেই লিখতে বলছেন। কি লিখবো !!!
আমি সবসময় "রুট কজ" খোঁজা মাইন্ড সেটের লোক।
যা লিখব, তা এই মুহূর্তে চেতনায় ফুটন্ত ধর্মীয় জাতীয়তাবাদীরা নিতে পারবেন না। অকথ্য গালাগালি করবেন।

মাওলানা আবুল কালাম আজাদ পাকিস্তান স্কিমের বিরুদ্ধে বলেছিলেন - যতদিন আমরা ভারতীয় মুসলামনরা জাতি পরিচয় দেব "ভারতীয়", ততদিন এই জমিনের উপরে আমাদের হক নিয়ে কারও প্রশ্ন তোলার সাহস হবেনা।
যখন আমরা "মুসলমান" জাতি পরিচয় দিয়ে আলাদা ভূখণ্ড দাবী করবো, তখন ঐতিহাসিকভাবে এই জমিনের উপরে আমাদের হক নিয়ে প্রশ্ন করার সুযোগ হবে।
যখন আমরা সর্বজনীন ভারতীয় পরিচয় হারাবো, তখন আমরা হয়ে উঠবো আর দশটি ভারতীয় সংখ্যালঘু গোষ্ঠীর মতো সংখ্যালঘু।
দিল্লির জামে মসজিদে দেয়া সেই ভাষনের রেকর্ড আমার কাছে আছে। উনি বলেছিলেন - পাকিস্তানি স্কিম কি জারিয়ে মুশকিল হাল হোনে কি বাজায়, মাজিদ মুশকিলাত প্যায়দা হো যায়েগা। মুসলমান জাত পরিচয় দাড় করাতে গিয়ে - কালক্রমে ভারতীয় মুসলমানরা আরও "লাচার", "কামজোর" হয়ে যাবে।
ভারতীয় মুসলমানদের জন্য আল্লাহতালার রহমত হিসেবে আসা এই মানুষটার কথা আমরা শুনি নাই।
রেওয়ায়েতিদের প্রতিনিধি জিন্নার ডাকে, মুসলিম জাতীয়তাবাদের চেতনায় জাজবাতি হয়ে অসংখ্য ভাই বোনকে কতল করে সাধের "পাক জমিন" প্রতিষ্ঠা করলাম। ফলাফল সবার জানা।

আধুনিক কালে কোন মুসলিম ইউনিটি মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করতে পারেনাই। ক্ষতি অনেক করেছে।
শুধু মুসলমান কেন, পৃথিবীব্যাপী প্রতিটি ধর্মীয় জাতীয়তাবাদী প্রয়াস শুধুমাত্র অশান্তির বীজই বুনেছে। আমার বিশ্বাস ভবিষ্যতেও এর এক্সেপশন হবে না।
কারণ - ধর্মীয় জাতীয়তাবাদের চেতনায় মানুষ অন্যকে কতল করতে পারে ঠিকই, কিন্তু নিজেদের আর্থিক স্বার্থ বিসর্জন দিতে পারে না।

যেটা হয় - কোন যুদ্ধ যখন ধর্মযুদ্ধে রূপ নেয়, অপরপক্ষ তখন নির্বিচারে কতল করতে পারে। সেই হত্যার বিচার হওয়াও জরুরী হয় না।
কারণ প্রতিটি ধর্ম, ধর্মযুদ্ধে অপরপক্ষকে নির্বিচারে কতল করা জায়েজ করে দিয়েছে। সেই হত্যা ধর্মীয় কেতাব জাস্টিফাই করে দিয়েছে। ফলে কোন অপরাধ বোধও থাকে না।

আমরা এত ক্ষতির পরেও শিখলাম না !
ফিলিস্থিনিদের মাটির অধিকারের যুদ্ধকে আমরা ইনোসেন্টলি ধর্মযুদ্ধ হিসেবে ব্র্যান্ডিং করে দিলাম।
আমাদের ফিলিস্থিনিদের বিষয়ে যতটা মানুষ হিসেবে মানবিক, তারচেয়ে অনেক বেশি মুসলিম হিসেবে দরদী।
আমাদের এই বিষয়ে এক্সপ্রেশন মানে - ইহুদিদের প্রতি যাচ্ছেতাই গালাগালি। এমনকি ইহুদি হত্যায় হিটলারকে সমর্থন।
আমরা ভাবিনি - ইসলামের জন্য আমরা যেমন প্রাণ নেয়া-দেয়াকে জায়েজ ভাবি, ইহুদিরা ঠিক একই মানসিকতায় ফিলিস্থিনিদের হত্যা করাকে জায়েজ ভাবতে পারে।

আমি বলবো - কোন ধর্মের পরিচয় লাগিয়ে ফিলিস্থিনিদের আরও বিপদে ফেলবেন না। ওদের হত্যার দায়কে ধর্মযুদ্ধের ইনডেমনিটি দেবার সুযোগ দেবেন না।
ইসরাইলি হত্যাকারী আর তাদের মতদাতাদের "সন্ত্রাসী" বলুন। স্রেফ সন্ত্রাসী। যাদের কোন ধর্ম নেই, অন্য কোন পরিচয় নেই।
পৃথিবীর সব মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে এক হন, সে যে ধর্মের ধ্বজা ধরেই থাকুক না কেন।
তবেই সেদিন অনাচার বন্ধ সম্ভব হবে, বিচার পাওয়া যাবে। মানবতা প্রতিষ্ঠিত হবে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×