somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন সবাই একযোগে ডুবি ....

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একসময় স্বপ্ন দেখতাম আহসান মনজিলের মতো বাড়ি, নিসান পেট্রোলের মতো পেট মোটা জমকালো গাড়ি, সেই গাড়িতে সুস্মিতা সেনের মতো গার্লফ্রেন্ড !!

সে লক্ষ্যে অনেকটাই এগিয়েছিলাম। চাকরি, ব্যবসা, কনসালটেন্সি করে কামিয়েছিলাম দুই হাতে। পড়িয়ে, বই লিখে, অনুষ্ঠান করে কামাতেও ছাড়িনি। বাড়ি না বানাতে পারলেও জমি কিনেছিলাম, নিসান পেট্রোল না হলেও দুটো ডিসেন্ট গাড়ি ছিল, লাভজনক ব্যবসা ছিল, ম্যানেজার বিশেষ খাতির করার মতো ব্যাংক একাউন্টে পয়সা ছিল, গাড়িতে না উঠলেও হৃদয়ের বহু জানালায় সুন্দর সুন্দর মুখ ছিল। চলে গিয়েছিলাম স্বপ্নের প্রায় কাছাকাছি।

এমন সময় মহান রবির সাথে আমার দেখা ! দারুণ সব গুনে গুণান্বিত দারুণ ইম্প্রেসিভ এক ব্যক্তিত্ব। দেখার হবার ১০ মিনিটের মধ্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। অচিরেই আমরা খুব ভাল বন্ধু হয়ে গেলাম। আমার সন্তানের চেয়ে বেশি ওর সাথে দেখা হয়। স্ত্রীর চেয়ে বেশি তার সাথে সময় কাটাই।

রবির অনেক গুন। এর মধ্যে একটি হচ্ছে - ও যেকোনো আইডিয়াকে চূড়ান্ত সেক্সি করে আপনার সামনে উপস্থাপন করতে পারে। আপনি আইডিয়া শুনতে শুনতে উত্তেজনায় ফুটতে ফুটতে নিজের অজান্তেই তার অংশ হয়ে যাবেন। একবারও মাথায় আসবে না - আপনি কত পানিতে নামছেন ... ... ...

এক কালরাত্রিতে, ভীষণ আবেগ-ঘন মুহূর্তে - রবি আমাকে আইডিয়া দিল তার উপন্যাস ছাপার। আইডিয়ার বর্ণনা শেষ হবার আগেই আমি রাজি হয়ে গেলাম। ভেবে দেখলাম - রবি ভাল লেখে, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান করে। তার অনেক ফ্যান, অনেক ফলোয়ার। তার বই লক্ষ লক্ষ কপি চলবে, আমার কোটি টাকা আয় হবে - এই বিষয়ে প্রায় নিশ্চিত হয়ে গেলাম।

সেই বই প্রকাশের পেছনে, আমার সব অর্থ সম্পদ লাগিয়ে দিলাম নিশ্চিন্তে। এরপর ভাবলাম এত টাকা আয় হবে, সেগুলোর হিসেব নিকাশ ঠিকমতো করা দরকার। নতুন একজন একাউন্টেন্ট নিয়োগ দিলাম। সস্তায় পেয়ে- একটা টাকা গোনার মেশিনও কিনে ফেললাম। বাড়ির ডিজাইন করতে লাগলাম, গাড়ির বুকিং দিলাম ..... স্বপ্নের মধ্যে দিন কাটতে লাগলো।

এরপর এলো সেই মাহেদ্রক্ষন। আলিয়াস ফ্রসেজে আমাদের বইয়ের উদ্বোধন। দু হাত খুলে খরচ করলাম। দেশজুড়ে দাওয়াত দিয়েছিলাম। লোকসমাগম দেখে তো আমি খুশিতে লাউঘন্ট! ভাবলাম যত বই ভেন্যুতে এনেছি এগুলো তো মুহূর্তে বিক্রি হয়ে যাবে। তাই ওখানে বসেই বাড়তি এক ট্রাক বই আনতে বললাম। সবাই ভাল-ভাল কথা বলল। চমৎকার সব ঘটনার মধ্যে দিয়ে শেষ হল অনুষ্ঠান।

এরপর আমি বেশ খুশ মেজাজে বই বিক্রির হিসেব নিতে গেলাম। দেখলাম সব মিলিয়ে বিক্রি হয়েছে ২ কপি। খোঁজ নিয়ে জানলাম সে দুটি কিনেছে আমার আর রবি'র স্ত্রী।

এধরনের ঘটনার পর রবি মিরপুর হার্ট ফাউন্ডেশনে আশ্রয় নেয়। আমি ফোন বন্ধ করে কুষ্টিয়া গিয়ে গা ঢাকা দিলাম। পাওনাদাররা একেএকে আমার সব কিছু নিয়ে গেল।

এভাবেই - আজ আমি নি:স্ব, রিক্ত। বাক্স বাক্স কাগজের নৌকা, আর টাকা গোনার মেশিনটা ছাড়া, আমার স্থাবর-অস্থাবর কিছু নাই। মাঝে মধ্যে দু এক কপি বিক্রির খবর পাই। পয়সার অভাবে সেই কালেকশনেও যেতে পারি না।
এখন আমার ক্ষেতের শাক সবজী করওয়ান বাজারে বিক্রি জীবন চালাচ্ছি। সেখানেই আবার দেখা হয়ে গেল রবির সাথে। আবার নতুন আইডিয়া !! ওর বই প্রকাশে আমার যে ক্ষতি হয়েছে তা সে পুষিয়ে দিতে চায়। এবারের আইডিয়া কাজ না করলে সে কুষ্টিয়াতে গিয়ে আমার ক্ষেতে গিয়ে শ্রম দেবে !

শুধুমাত্র রবির বই প্রকাশ ঝুঁকপুর্ন হবে বলে, সাথে থাকছে বিখ্যাত লেখক রাজীব হাসানের বই। রাজীব হাসানের অসংখ্য গুনাগ্রহী। এর মধ্যে আছে অনেক নারী। আর নারীদের উপরে ভরসা করা যায় কারণ - ওদের কাছে টাকা থাকে, ওদের বই মেরে দেয়ার টেন্ডেন্সি নাই, ওরা বই কিনে পড়ে। সবচেয়ে বড় কথা - ওরা খুব ভাল (রবি খুব বলে)।

আমি আশাবাদি মানুষ। তায় আশায় আবার বুক বাঁধলাম। এবার নভেম্বরে প্রকাশ করতে যাচ্ছি আশিফ এন্তাজ রবি এবং রাজিব হাসানের বই। এই বইএর উদ্বোধন হবে কোন পাঁচ তারা হেটেলে।
আপনারা আশা দিলে আবার স্বপ্ন দেখা শুরু করি।

আসুন সবাই একযোগে ডুবি ....
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×