somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া হায়দার রহমান ফ্যান ক্লাবের প্রতি

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি জিয়া হায়দার নামে একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ লেখক এসেছিলেন নাকি বাংলাদেশে। কদিন বাংলাদেশ ঘুরে তিনি এক মৌলিক (!) থিওরি দিয়ে গেছেন - বাংলাদেশে মৃত চিন্তা ভাবনার দেশ !!!
তার এই থিওরি নিয়ে বাংলাদেশের কুবুদ্ধিজীবী মহলের আনন্দ আর ধরে না। তাদের ফ্যান ক্লাবের এসব নিয়ে রীতিমত spanking joy (বাংলাতে না হয় নাই বললাম)।

বেগার খাটা, ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, আলসেমি নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে ইদানীং। এসব খবরে মনোযোগ দেয়ার সময় পাইনি। কিন্তু জাফর ইকবাল সার যখন সেসব নিয়ে লিখলেন, তখন একটু মনোযোগ দিতেই হল। দেখলাম রাজার বিষ্ঠালয় থেকে কাক উড়ে যাবার পুরনো গল্পের মতো। যেটার শুরু হয়েছিল রাজার বিষ্ঠালয়ের উপর দিয়ে কাক উড়ে যাওয়া নিয়ে, শেষ হয়েছিল রাজার মলদ্বার দিয়ে কাক বেরোনো দিয়ে। তেমনই এদেশের কুবুদ্ধিজীবীগণ সেই খবরকে বানিয়ে ফেলেছেন - বাংলাদেশ মৃত (!)

উক্ত থিয়োরিস্ট, সাপোর্টর বুদ্ধিজিবীদল ও তাদের ফ্যান ক্লাবের লেখাগুলো দেখলাম। সবগুলো বক্তব্যে বাংলাদেশের আশাবাদী সাধারণ মানুষ, রাজনীতি, সরকার, মুক্তিযুদ্ধ, নারী নেত্রর উপরে সাংঘাতিক ক্ষোভ। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেই ক্ষোভের হেতু কেউই খুব পরিষ্কার যুক্তি দিয়ে উপস্থাপন করতে পারেন নি। শুধু জটিলতর বাংলাভাষায় তেনার প্যাঁচ।

শুনেছি বুদ্ধিবৃত্তিক চর্চার শুরুর ধাপে মানুষকে নেতিবাচক বিষয়গুলো বেশি আকর্ষণ করে, বিনোদন দেয়। আমাদের দেশে এ ধরনের নয়া নেতিবাচক বুদ্ধিজীবীর অভাব নাই। এমনকি আমাদের দেশের বুদ্ধি চর্চা সমাজের উদারতার কারণে, অনেক পুরনো নেতিবাচক কূবুদ্ধিজীবীও বহাল তবিয়তে আছেন (অনেক উন্নত দেশের উন্নয়নের সময়ে এদেরকে স্রেফ মেরে ফেলা হতো), তাদের ফ্যান ক্লাবও আছে। তাই এই খাতে বিদেশ থেকে থিয়োরিস্ট আমদানি করার প্রয়োজন কি খুব বেশি?

আচ্ছা বুদ্ধিজীবীগণ,
নেই দশা জয় করার যদি হাজার-লক্ষ উদাহরণ আছে। তবে এদেশ কিভাবে মৃত চিন্তার দেশ হয়?
এদেশের ছেলে-মেয়েরা গ্রাম থেকে গিয়ে যদি জিয়া হালদারের চেয়ে অনেক বেশি সফল হয় বা তারচেয়ে বড় আন্তর্জাতিক রিকগনিশন যদি পায় তবে এদেশ কিভাবে মৃত চিন্তার দেশ হয়?
বাংলাদেশিদের চিন্তার সফলতার সংখ্যা আপনি হাতে গুনে বলতে পারবেন? এক বক্তৃতায় বলতে পারবেন? এক বসায় এ লিখতে পারবেন? এমনকি আপনাদের একজন এক জীবনে সংগ্রহ করতে পারবেন? তাহলে সেই সাফল্যকে হাতেগোনা বলার কি হেতু?

আপনারা যারা এদেশকে মৃত মনে করেন, জিয়া হায়দারের পূর্ব পুরুষদের মতো মাইগ্রেন্ট হয়ে কোন জীবিত (!) দেশে চলে যান (তবে নিজেদের ওয়েজ আর্নাার প্রবাসীদের কাতারে ফেলে আমাদের প্রতারিত করার চেষ্টা করবেন না)।

আমরা এদেশের বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বেশ আছি, আনন্দে আছি। আপনারা এদেশ ছেড়ে গেলে আরও ভাল থাকবো।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×