somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুজবে কান দিন

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে কথা হতো গুজবে কান দেবেন না। এখন আর সেটা কেউ বলেন না। কারণ যা কিছু খবর তা কিন্তু গুজবেই। মোবাইল যুগে গুজব ছড়ানো যে কত সহজ তা আশা করি সবাই জানেন এবং বুঝেন। এই মুহূর্তে গুজব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। আবুল মাল আবদুল মুহিত নাকি এর ওপর ভিত্তি করেই বলেছেন এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ম্যাজিকটা কি? হাসিনা প্রেসিডেন্ট হয়ে গেলেই কি সব সমস্যা চুকে যাবে। এরও জবাব তৈরি। গুজব থেকে পাওয়া গেল দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে। মুহিত মনে করছেন জরুরি অবস্থা জারি হলে সবাই ভয় পেয়ে বাড়ি ফিরে যাবে। রাজপথে উত্তাপ থাকবে না। বন্ধ হবে টকশো। সরকারি মহল টকশো নিয়ে চিন্তিত। স্বাভাবিক অবস্থায় তো আর টকশো বন্ধ করা যাবে না। তাই আইনের সুযোগ খোঁজা হচ্ছে। গুজব তো শুনতে ভাল লাগে। বাস্তবে রূপায়ণ হোক না হোক। শেখ হাসিনা কি প্রেসিডেন্ট হবেন তাহলে? শাসক দলের একজন শীর্ষ নেতা বললেন, স্পিকার হামিদই এই দায়িত্ব পেতে যাচ্ছেন। হাসিনা এ রকম চিন্তা করছেন না। এটা যখন লিখছি তখন দেশের একজন খ্যাতনামা ব্যবসায়ী বললেন কারা নাকি তাকে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেই নাকি দেশ শান্ত হয়ে যাবে। সেটা আবার কি? বিরোধী নেত্রী বেগম জিয়া ১৮ই এপ্রিলের মধ্যে অন্তরীণ হবেন এটা তো চাউর হয়ে গেছে ফেসবুকে, মোবাইলে এমন কি সংবাদ মাধ্যমে। প্রথমে তাকে হুকুমের আসামি করা হবে। এরপর সেনা উস্কানির অভিযোগে স্থায়ীভাবে তাকে জেলে রাখা হবে। কে এটা অস্বীকার করতে যাচ্ছে। হেফাজত নিয়ে তরতাজা এবং উত্তেজক খবর দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। বলেছেন ৪৫ কোটি টাকার বিনিময়ে তারা লংমার্চে এসেছিল। আমার দেশ কার্যালয়ে নাকি এই টাকা লেনদেন হয়েছে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এর সত্যতা চ্যালেঞ্জ করেছেন। বলেছেন এটা প্রমাণ করতে না পারলে আদালতমুখী হবেন। হেফাজতও তা অস্বীকার করেছে। এতো বিপুল পরিমাণ টাকা একটা অফিসে বসে লেনদেন হলো সরকার কি করলো তাহলে। কানাডার বেগমগঞ্জ নিয়ে এখন হট আলোচনা সামাজিক নেটওয়ার্কে। সে দেশে নাকি একটা রাস্তার নামই হয়ে গেছে বেগমগঞ্জ। কিভাবে হলো সেটা। সামাজিক নেটওয়ার্ক বন্ধুরা খুঁজে বের করেছেন সে তথ্য। বাংলাদেশ থেকে টাকা লুটে নিয়ে সেখানে বেগমদের নামে বাড়ি কিনেছেন। অগ্রিম পার্টি হিসেবে বেগমকেও পাঠিয়ে দিয়েছেন। তাই নাম হয়েছে বেগমগঞ্জ। বুদ্ধি বটে। এটা কি নিতান্তই গুজব! মালয়েশিয়ায় শত শত বাড়ি কিনলো কারা? গুজব রয়েছে বিএনপি ভেঙে যাচ্ছে। দলের অনেকেই নাকি দল ভাঙার চেষ্টা করছেন। গ্রেপ্তার হননি এমন ক’জন নেতার নাম জড়িয়ে তুফান আলোচনা। বলা হচ্ছে তারা নাকি খালেদা জেলে যাবার পর দলের দায়িত্ব নেবেন। বিএনপির মধ্যেই এই আলোচনা চলছে ক’দিন ধরে। বাস্তবে সেটা কি ঘটবে? ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা তো সামনে রয়েছে। তাছাড়া খালেদা মানেই বিএনপি। আর হাসিনা মানেই আওয়ামী লীগ। তাই সে চেষ্টা কতটুকু সফল হবে তা বলা বড় কঠিন। তবে গুজবটা কিন্তু দিন দিন ভারী হচ্ছে। ‘আমার দেশ’ বন্ধ হবে এটা কি আসলেই গুজব? ফাইলপত্র নতুন করে নড়াচড়া হচ্ছে। জেলা প্রশাসকের মতও নেয়া হয়েছে। আদালতের আদেশ থাকায় তাৎক্ষণিকভাবে বন্ধ করার পাঁয়তারা স্থগিত হয়েছে এটর্নির যুক্তিতে। তবে নতুন মামলা চালু হচ্ছে এ নিয়ে গুজব সপ্তাহ ধরে।
শেষ কথা: গুজবে কান দেবেন না বলে আসল খবর থেকে আপনাদের বঞ্চিত করতে চাচ্ছি না। গুজবে কান দিন। দেখবেন আসল খবর পেয়ে গেছেন। গুজবের কারখানা হরতালেও চালু থাকে।


লিংক
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×