somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপিতে অচিরেই গজারি থেরাপি

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকায় আছেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির কয়েকজন নেতা। জেল-জুলুম, হামলা-মামলা থেকে বাঁচতে ওই নেতারা সরকারের সঙ্গে লিয়াজোঁ করছেন। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরকারকে জানিয়ে দিচ্ছেন। তবে এবারকার শুদ্ধি অভিযান চালাতে তৈরি করা হয়েছে গজারি বাহিনী। এ বাহিনীর সদস্য অধিকাংশই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এদের জন্য দুই ফুট সাইজের গজারির লাঠিও জোগাড় হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ঘনিষ্ঠ সূত্র এ অভিযানের কথা জানিয়েছেন।

সূত্র জানান, দলের কিছু নেতার মতিভ্রম হয়েছে। জেল-জুলুম, হামলা-মামলা থেকে বাঁচতে ওই নেতারা সরকারের সঙ্গে লিয়াজোঁ করছেন। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরকারকে জানিয়ে দিচ্ছেন। কখনও কখনও উদ্ভট পরামর্শ দিয়ে চেয়ারপারসনকে বিভ্রান্ত করছেন। ইতোমধ্যে এর প্রমাণও পাওয়া গেছে। সম্প্রতি ঘূর্ণিঝড় মহাসেনের আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে দলের স্থায়ী কমিটির এক সদস্য চেয়ারপারসনকে হরতাল ডাকার পরামর্শ দেন। তখন চেয়ারপারসন তাকে নয়াপল্টনে গিয়ে সংবাদ সম্মেলন করে হরতাল ঘোষণা করার নির্দেশ দেন। কিন্তু তিনি তা না করে সরাসরি তার বাসায় চলে যান। পরে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীরসদস্য ও দলের মুখপাত্র শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন। পরে এ নিয়ে দলের মধ্যে সমালোচনা হলে সন্ধ্যায় আবার সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এছাড়া দলের স্থায়ী কমিটির এক সদস্য যিনি পেশায় আইনজীবী তিনি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঘোষণা দেন আগামী বাজেট অধিবেশনে যোগ দেবে বিএনপি। তার এই ঘোষণার পর দলের মধ্যে ব্যাপক সমালোচনা হয়। বিব্রত হন দলের হাইকমান্ড। পরে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, সংসদে যোগ দেওয়ার বিষয়ে দলীয়ভাবে তারা কোনো সিদ্ধান্ত নেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ মে রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় হেফাজতে অংশ নেওয়া হুজুরদের পাশে দাঁড়ানোর। পরে দলের মুখপাত্র শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে দলের চেয়ারপারসনের পক্ষে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। দফতর থেকে অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দসহ মহানগর নেতৃবৃন্দকে চেয়ারপারসনের নির্দেশনা পৌঁছানো হয়। দলের চেয়ারপারসন এমন নির্দেশ দিলেও মহানগরের দুই শীর্ষ নেতা পাল্টা নির্দেশ দেন মহানগর নেতাদের মাঠে না নামার জন্য। এতে রাতে ছাত্রদলের মুষ্টিমেয় কিছু নেতাকর্মী ছাড়া মহানগর কিংবা অন্য অঙ্গ সংগঠনগুলোর কোনো নেতাকর্মী মাঠে নামেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদককে জানান, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত দলের সর্বশেষ নির্বাহী কমিটির সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেছিলেন, ওয়ান-ইলেভেনে যারা দলের সঙ্গে বেইমানি করেছেন তাদের অনেককে মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে দলের সঙ্গে কেউ বেইমানি করলে গজারি লাঠি দিয়ে তাদের সাইজ করা হবে। যাদের ওপর গজারি থেরাপি চালানো হবে তাদের শরীরের বাইরে দাগ পড়বে না তবে ভেতরে খবর হয়ে যাবে। ওই নেতা আরও জানান, বিগত ওয়ান-ইলেভেনের সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সংস্কারপন্থী কিছু নেতাকে জুতাপেটা করেছিলেন। এখন আবার তারা প্রয়োজনে গজারি থেরাপি দিয়ে মতিভ্রম হওয়া নেতাদের চিকিত্সা করবেন।


লিংকView this link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×