somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ চলুন সাবধানে, সঙ্গে রাখুন আইডিকার্ড

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমান্নয়ে এগিয়ে যাচ্ছে ভয়াবহ সংঘাতের দিকে। তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে গোটা দেশ।
একটি পক্ষ চাচ্ছে গ্রেফতার থাকা এবং পলাতক জামাত ও বিএনপির রাজাকারদের ফাসিসহ ৭১ এর বিপক্ষ শক্তি জমাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ এবং তাদের সকল প্রতিষ্ঠান বর্জন করা। এই পক্ষটি সরকারের বিরুদ্ধে কোন কথা বলছেনা।

দ্বিতীয় পক্ষ চাচ্ছে দলমত বুঝিনা, সব রাজাকারের বিচার চাই। আওয়ামী লীগ এর পতাকাতলে থাকা রাজাকারদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। এই পক্ষটি শাহাবাগে গিয়ে তরুণ প্রজম্মের সাথে গলা মিলিয়ে বলছে "ক" তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। কিন্তু "ম" তে "মখাআ" তুই রাজাকার, তুই রাজাকার, বলতে না পারায় তাদের মনে থেকে যাচ্ছে ক্ষোভ। একই সাথে প্রশ্ন জাগছে শাহাবাগ চত্বরে লিডিং পজিশনে থাকা ব্লগার ও আহবায়নকারীদের স্বচ্ছতা নিয়ে।

তৃতীয় পক্ষটি হলো জামাত-শিবির, যারা এখন বাচার তাগিদে জীবন বাজি নিয়ে চোরাগুপ্তা হামলাসহ নানা অঘটন ঘটাতে একাত্নতা হয়েছে যা তাদের কার্যক্রম দেখে উপলব্দি করা যাচ্ছে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ দিচ্ছে এমনই ইঙ্গিত।

এ বাদেও আরও একটি পক্ষকে দলে টানার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত -শিবির। এক্ষেত্রে তারা সফলও হচ্ছে।আবার অনেকে স্বতস্ফূর্ত ভাবে সংহতি প্রকাশ করছেন। এই পক্ষটির অবস্থান হলো ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে। ইসলাম নিয়ে যেসব নাস্তিক ব্লগার রুচিহীন এবং চরম অবমাননাকর কথা বলছেন, তাদের বিচারের দাবি করছে।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিয়মান হচ্ছে যে, দেশের অধিকাংশ মানুষ সব রাজাকারের বিচারের বিষয়ে একমত। তাদের অবশ্যই দ্বিমত রয়েছে স্রেফ বাছাইকরা রাজাকারের বিচারের বিষয়ে। একই সাথে তারা ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার মত কিছু ঘটলে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে।


আপনি, আমি বা আমাদের বাপ-মা, ভাই-বোন, চাচা-চাচি, মামা, দাদা, বিয়াইসহ সবাইতো বাংলাদেশের নাগরিক। সংঘাতময় এই পরিস্থিতির মধ্য দিয়েতো আমাদের সকলকে চলতে হবে পথ্। রয়েছে সংসার-ধর্ম এবং রুটি-রুজির প্রশ্ন। আমি সারাদিন যদি নাস্তিকের বিচারের দাবিতে সোচ্চার থাকি, ধর্ম ধর্ম করে মসজিদে পরে থাকি, অথবা রাজাকারের গুষ্টি উদ্ধার করতে গিয়ে শাহাবাগে গলা ফাটায়, তবে কি আমার সংসার চলবে?

গতকাল পল্টন থেকে মৎস্য ভবন পর্যন্ত যে দৃশ্য নিজের চোখে এবং বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম, তাতে মনে হলো প্রতিদিন সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর ঠিকঠাক মত আমি আমার শিশু সন্তান, আমার স্ত্রী, আমার বাবা-মায়ের কাছে ফিরে আসতে পারবো কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছ্। বাস্তবতা হলো গুলিবিদ্ধ হয়ে রাস্তায় মরে পরে থাকার অনেক পর ঘটনাস্থলে আসবে পুলিশ। ততক্ষণে পকেটের মানিব্যাগসহ অনেককিছু নিয়ে চলে যাবে ধান্দাবাজরা। শেষে হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ হিসেবে কাটবে দিন।

যারা অফিস-ব্যবসা-লেখাপড়া বা নানা প্রয়োজনে নিত্যদিন ঘরের বাইরে বের হন, তাদের জন্য এ মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হলো :

(১) অবশ্য পরিচয় পত্র গলায় ঝুলিয়ে বাসা থেকে বের হবেন।
(২) মোবাইল ফোনটি সবসময় সচল রাখবেন।
(৩) প্রয়োজনে সকাল সকাল বাসা থেকে বের হন।
(৪) অফিসে কাজ না থাকলে সন্ধ্যার আগেই বাড়ির পথে রওনা হওয়ার চেষ্টা করুন।
(৫) রাজধানী ঢাকার স্পর্শকাতর স্হানগুলো (পল্টন-গুলিস্হান-কাকরাইল-নীলক্ষেত, কাওরানবাজার ও বিশ্ববিদ্যালয় এলাকা) যতটা সম্ভব এড়িয়ে চলুন।
(৬) অফিসের কাজে দিনের পুরো সময়টা বা কখনও-সখনও রাস্তায় থাকা পড়লে অবশ্যই তা টাইম টু টাইম অফিসের রিপোটিং বস বা নিকটজনকে অবহিত করে রাখুন।
(৭) অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎস্যার বক্স রেখে দিতে পারেন।
(৮) রাস্তায় হঠাৎ মারামারি, ধরপাকড় বা বোমাবাজি দেখলে ভয়ে দিকবিদিক ছুটাছুটি না করে রাস্তার পাশের কোন অফিস বা ভবনে আশ্রয় নেয়ার চেষ্টা করুন।
(৯) পরিবারকে বেশি বেশি সময় দিন।
(১০) ব্লগে লেখালেখি করুন।


বাস্তবতা হলো, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা এবং মসনদে আহরনে এখন মগ্ন আমাদের নেতা-নেত্রিরা। ৭১ এর চেতনা জাগ্রত করে আমাদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে।
যেকোন মুহূর্তে আমরা সরকারি দল, পুলিশ ও জামাত-শিবিরের হামলার শিকার হতে পারি, পিকেটার মনে করে পুলিশের গণধোলাইয়ের শিকার হতে পারি। মনে রাখবেন ওই মুহূর্তে একটি মানুষও এগিয়ে যাবেনা। বরং যে যার মোবাইল বের করে আপনার বিপদগ্রস্হ মুহূর্তটার ছবি তুলে দৌড় মারবে। আপনাকে উদ্ধার করবেনা। আপনার যন্ত্রণা, আপনার দূর্ভোগ কেবল আপনি ও আপনার পরিবারকে বহন করতে হবে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে চোখ-কান খোলা রেখে পথ চলাই শ্রেয়।


সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
২৩টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×