দাবিটা অমুলক নয় মোটেও। নানা ঝক্কি-ঝামেলা সহ্য করে যারা পরিবার পরিজন নিয়ে ঈদে ঢাকার বাইরে যান, তাদের অধিকাংশ জনেরই যাওয়া-আসার পথে চলে যায় দু' দিন। হাতে থাকে কেবল ঈদের দিনটা। সেই সময়ও ফুড়িয়ে যায় দ্রুত। ব্যাপারটা এমন যে, ঈদ আনন্দ শুরু হতে না হতেই লেগে যায় কর্মস্থলে ফেরার তাগিদ।
এবারে ঈদের ছুটির হিসাব-নিকাষটা সুবিধাজনক হয়নি। ৯ তারিখে ঈদ হলে, শুক্র ও শনি সরকারি ছুটির তিনদিনের দুদিন মার। অপরদিক যদি ১০ আগস্ট ঈদ হয়, তাহলে ঈদের পরের দিন ১১ তারিখ রোববার ছুটি হলেও হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঈদের ছুটি ৮,৯,১০। সেহিসাবে রোজা শুরুও হয়েছে একদিন পিছিয়ে।
এদিকে ১২-১৩ হরতাল ডেকে বসে আছে আদালত থেকে অবৈধ ঘোষিত হওয়া রাজনৈতিক দল জামাত। স্রেফ কর্মস্থলমুখো মানুষের ভোগান্তি দিয়ে দাবি আদায়ের চেষ্ট।
তাদের এই সিদ্ধান্ত যদি বলবৎ থাকে এবং ১১ তারিখ পর্যন্ত সরকারও যদি ছুটি ঘোষণা করে, তাহলে সপ্তাহ জুড়ে লম্বা ছুটির আমেজ।
কেননা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। সরকারি ছুটি। এরপরে শুক্র-শনি।
সে হিসাবে টানা ১০ দিন ছুটি কাটিয়ে ১৮ আগস্ট রোববার অফিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

