টেলিভিশনের টকশো, বিভিন্ন লোকের সাথে গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা করতে আমার খুব ভালোলাগে । গত সপ্তাহে কিছু পরিচিত লোকের ধর্ম নিয়ে আলোচনা শুনে বিপদে পড়েছি । এমনিতেই আমার ধর্মিয় বিশ্বাস একটু অন্য রকম তাতে একই বিষয়ে একেকজনের কাছে একেক রকম শুনলে আরও সমস্যায় পড়ে যাই। এবার তাদের আলোচনার বিষয়ে আসি, তাদের আলোচনার বিষয় ছিল " কবরের আজাব " । অন্যদের থেকে ভিন্ন মত পোষন করে একজন বললো হাসরের মাঠে বিচারের আগে কারো কোন শাস্তি হবে না। তার এ মতের বিরোধিতা করে আমি ছাড়া সবাই উত্তেজিত কন্ঠে বলে উঠলো কোথায় পেয়েছো তোমার এই যুক্তি ? সে সবাইকে প্রশ্ন করলো তোমরা কী আমাকে দেখাতে পারবা হাসরের মাঠের বিচারের আগে কবরে কারো শাস্তির বিষয়ে ? তাছাড়া দুনিয়ার কোন্ দেশে বিচারের আগে শাস্তির বিধান আছে ? তবে আছে আমাদের মতো দেশে যেখানে আইনের শাসন নাই । আল্লাহতো বেআইনি কাজ করবেন না? তাই এখন আমি পড়ে গেছি মহাবিপদে, ছোটবেলা থেকে শুনে আসছি গুনাহগারকে কবরস্থ করার সাথে সাথে বিষাক্ত সাপ এসে দংশন করতে থাকে। বাসায় এসে সবাইকে যখন ঐ আলোচনার কথা জানালাম তখন তারা শুনে আমাকেই প্রশ্ন ছুড়ে দিলো তুমি কোনটা বিশ্বাস করো? আমি বললাম আমি যুক্তিতে বিশ্বাস করি তাই হাসরের মাঠে বিচারের আগে কবরের শাস্তি আমার কাছে অগ্রহনযোগ্য। সবাই আমাকে নাস্তিক বলাতে অবাক হইনি। কারণ সেই স্কুলে পড়ার সময় থেকেই এই শব্দটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



