somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানি আম্পায়ার আলীম দার

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অনন্য এক বিশ্ব রেকর্ড গড়লেন পাকিস্তানি আম্পায়ার
আলীম দার। ইতিহাসে প্রথম বারের মতো
আন্তর্জাতিক ক্রিকেটে সাড়ে তিনশ ম্যাচে
আম্পায়ারিং করার রেকর্ড গড়লেন তিনি।
আলীম দারের এই ইতিহাস
গড়া মাইলফলকটি স্মরণীয় হয়ে থাকতে পারে আরও একটি বিশেষ কারণে। আর
তা হচ্ছে ঘরের মাঠ করাচিতে ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে এই
মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০০৯ সালে সন্ত্রাসী হামলা শেষে ৯ বছর পর করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই
প্রথম আন্তর্জাতিক সিরিজ উপভোগ করলো
পাকিস্তানি সমর্থকরা। আরও ওই সিরিজে
আম্পায়ারিংয়ের দায়িত্ব পান আলিম দার।
খেলার মাঠে বিচক্ষণ সিদ্ধান্তের জন্য ২০০৯, ২০১০ এবং ২০১১ সালে টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের
পুরস্কার পান আলীম দার। ঘরের মাঠে সাড়ে তিনশ ম্যাচের মাইলফলক স্পর্শ
করার সুযোগ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট
বোর্ডকে (পিসিবি)
ধন্যবাদ জানিয়েছেন আলীমদার।
এক ভিডিও বার্তায় আলীম দার বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসিকে
ধন্যবাদ দিতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই পাকিস্তানের
ক্রিকেট পাগল জনতাকে। তাদের ভালোবাসার জন্যই আমি এতদূর আসতে
পেরেছি। পাকিস্তান আমাকে সিতারা-ই-
ইমতিয়াজের সম্মান দিয়েছে। আমি তাদের
কাছে দোয়া চাইছি যেন পাকিস্তানকে আরও
বেশি গর্বিত করতে পারি।’ আন্তর্জাতিক ক্রিকেটে আলীম দারের পথচলা ১৮
বছরের। এই সময়ে ৩০০ ম্যাচের মাইলফলকের পর তিনি দক্ষিণ আফ্রিকার
রুডি কোংয়েৎজেন (৩৩১), ওয়স্ট ইন্ডিজের স্টিভ বুকনর (৩০৯) এবং
নিউজিল্যান্ডের বিলি বাউডেনদের মতো
আম্পায়ারদের (৩০৮) পিছনে ফেলেছেন।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×