somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক গুচ্ছ হরর ফ্ল্যাশ ফিকশন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

●এক
রোদে টেকা যাচ্ছে না
আর।সেই সকাল থেকে
এখানেই পরে আছি, এই
কাঠফাটা রোদের মধ্যে।
বেলা পেরোতে চলল..একটা
কারোর যদি আক্কেল থাকত।
শরীর টা তবু সাদা কাপড়ে
ঢেকেছে, মুখ টা যেন জ্বলে
গেল..আর তেমনি খাটের
চারপাশে ধুপ,মালার
বহর...মরেও শান্তি নেই।।
■দুই
ঘরে ঢুকে দরজাটা বন্ধ
করলাম।ওই তো ও বসে খাটে,
আমার নতুন বিয়ে করা বউ।
লজ্জায় যেন পাতাল প্রবেশ
করবে... এগিয়ে গিয়ে বসলাম
ওর সামনে।আলতো করে
ঘোমটা তুললাম.…..একি!কিছুই
নেই, পেছনের দেওয়াল দেখা
যাচ্ছে।।
●তিন
..আরে তাড়াতাড়ি তৈরি
হও।দেরী হয়ে যাচ্ছে
কিন্তু।
কি করে ওকে বোঝাই,
তৈরি হতে গেলে আয়নার
সামনে দাঁড়াতে হবে।আর
যতবারই আয়নায় নিজেকে
দেখতে যাচ্ছি,খুঁজে
পাচ্ছিনা।
■চার
চোখের জল মুছে ওরা
আমাকে এটা খেতে দিল।
ওরা কি ভুলে গেল এ
কদিনেই..এসব খাইনা আমি।
চাল,কলা,তিল একসাথে
চটকানো...ইস্,দেখেই বমি
পাচ্ছে।।
●পাঁচ
মানুষ বড্ড হিংসুটে।একটু না
হয় শব্দই করতাম
চিলেকোঠার ঘরে, একটু না
হয় হেসেই ফেলেছি কদিন
মাঝরাতে.... তার জন্য
সোজা গয়ার টিকিট কেটে
ফেলল।।
■ছয়
আহ্।এতক্ষণে পেটটা ভরল।
কতদিন পর তৃপ্তি পেলাম।
ছেলেটার টাটকা তাজা
রক্ত যখন ঘাড়ের কাছ থেকে
খাচ্ছিলাম,আহা।দ
েখি...আবার কোথায় এরকম
এক পিস পাই।।
●সাত
ও সবে এসে শুল,আমার বর।
আহা রে,খুব পরিশ্রম হয়েছে
বেচারার।সেই কাল রাত
থেকে আমাকে নিয়ে
হাসপাতাল, বাড়ি, শ্মশান....
এখন একটু ঘুমোক।আমি ঠায়
তাকিয়ে ওর দিকে.. এপাশ
ফিরতেই কেমন ফ্যাকাশে
হয়ে গেল ওর মুখ চোখ।
চিৎকার করতো বোধহয়,তার
আগেই ঠোঁটে ঠোঁট চেপে
ধরলাম।।
■ আট
উফ্,নিশ্চিন্তে একটু ঘুমোতে
দেবেনা আমার বউ টা।সবে
চোখ টা লেগে এসেছে, ওমনি
ফ্যাঁচ ফ্যাঁচ শুরু।বেঁচে
থাকতেও শান্তিতে ঘুমাতে
দিলনা.. টাকা টাকা করে
এমন পাগল করল,শালা রেলে
গলা দিলাম।এখন কবরের ওপর
এসে সেই একই আবার।।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×