যেমনে পা দিলাম বাইশে
১৪ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল ছিলো আমার জন্মদিন। 12 ডিসেম্বর রাত 11 টা 50 মিনিটে আমার খুব ভালো এক বন্ধু ফোন করলো। সে আর কাউকে সুযোগ দিতে চায় নি। প্রথম সুযোগটা। ঠিক 12 টা 35 এ সে ছাড়লো ফোন। এরই মধ্যে এসে গেছে গোটা দশেক এসএমএস। সব এসএমএসকারীর একই প্রশ্ন ফোন ব্যস্তকেন? আমার ছোট বোনটি তো অভিমান করে এসএমএসে শুভেচ্ছাই জানায় নি। শুধু লিখেছে- ফোন কেন বিজি, দাদা? প্রথম ফোনটা রাখার পর রাত আড়াইটা পর্যন্ত আরো গোটা সাতেক এসএমএস এবং 5 টি কল রিসিভ করতে হলো। তারপর ঘুম। ভোরের ঘুমটা ভাঙলো বড় আপার কলে। তার ভাইয়া, দুলাভাইয়ের ফোন। ক্যাম্পাসে ঢুকলাম সাড়ে 9 টায়। যাদের মনে আছে তাদের শুভেচ্ছা পেলাম। দুপুর পর্যন্ত ব্যস্ত ছিলাম ক্যাম্পাসে নিউজ সংগ্রহে আর ভর্তিচ্ছুদের সহযোগীতা করতে।আর সারাদিন মিলিয়ে কত ফোন যে রিসিভি করলাম তার সংখ্যা মনে করতে পারছিনা। আর এসএমএস সব মিলিয়ে 43 টি এসএমএস। যার মধ্যে গোটা পাঁচেক ছিলো অপরিচিত নাম্বারের। তবে তারা একটি পরিচয় দিয়েছেন।- তারা নাকি আমার ভক্ত। অবাকই হলাম। আমার আবার ভক্ত!
অফিসে কাউকে বলিনি। হঠাৎ কারো ফোনে জন্মদিনের কথা শুনে সহকর্মী কেএস মান্না আনালেন একটা কেক, 3 টা মোবাতি, একটা ধূম্রকাঠি এবং দুটো রজনীগন্ধ্যার স্টিক। কেক কটতে হাতে ধরালেন অফিসের ভোতড়া চাকু। নিউজ করতে করতে শুধু এক পলক গিয়ে কেকটা কাটলাম। যেনো মুরগীর 2 দিনের বাচ্চা জবাই করছি। তারপর আবার নিউজে। রাতে রুমে ফিরে মেসমেটদের উষঞ অভিনন্দন আর কিছু চকলেট। রাত 12 টার আগে আরো কিছু ফোন। শেষ হলো আমার আরেকটি 13 ডিসেম্বর।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন