আমিও যাবো একদিন...
০৫ ই মে, ২০০৭ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২ মে রাত সাড়ে ১২ টা। আড্ডা শেষে রুমে ফিরবো। এমন সময় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে চোখে পড়লো জটলা। ভালো করে চোখ ফেলতেই বুঝে নিলাম ক্যাম্পাসের সাংবাদিকরা আসছেন এদিকে। এতো রাতে এদিকে কেনো? জানতে এগুলাম সেদিকে।
কাছে গিয়ে দেখি কয়েকটা ব্যাগ সবার হাতে। মাঝে বাংলাদেশ টুডের এমদাদ ভাই শুকনো মুখে। মনে পড়লো আজ তো এমদাদ ভাইয়ের রাজশাহী ছাড়ার কথা। মনটা বিষন্নই হয়ে উঠলো। আবেগে বুকে টেনে নিলেন তিনি। অনেকক্ষণ কথা হলো। অনেকদিন একসঙ্গে কাজ করেছি। সেসব দিনের স্মৃতির কথা হলো।
পরিবেশ স্বাভাববিক রাখতে প্রসক্লাব সভাপতি রকিব ভাই, বেলাল ভাই, আতাউর সবাই মজার মজার কথা বলছিলেন। কিন্তু ১ টার দিকে যখন বাস চলে এলো সবাই তখন নিশ্চুপ। চোখ অনেকেরই ভেজা। হাত নেড়ে বিদায় নিলেন এমদাদ। চলে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক সাংবাদিক এমদাদুল হক।
সবার সাথে কথা শেষে যখন রুমে ফিরছি তখন মনে হলো আর তো মাত্র কটা বছর। আমাকেও এভাবে বিদায় জানাবে সবাই। পড়ার পাঠ চুকিয়ে ছাড়বো ক্যাম্পাস। তখন কি কেউ আমার মতো ঢাকাগামী গাড়ির দিকে তাকিয়ে ফেলব চোখের জল?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুনবিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন