বর্ধিত পল্লবীর ভিতরে বসে ৫/৬ জন ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম ৷ হঠাৎ একটা মেয়ে এসে আমার বন্ধুদের বললো - এনামুল ভাইয়া ভালো আছেন? ( এনামুল আমার বন্ধুর নাম)
এনামুল - হুম ভালো! তুই ভালো আছিস?
হুম আমি ভালো! আপনাদের জন্য চকলেট আনছি! নেন খান!
আমি মেয়েটাকে এক নজর দেখেই বুঝতে পারছিলাম সে ধান্ধায়ালী ৷ তখনও তার নাম জানতাম না
সবাইকে চকলেট দিতে দিতে আমার কাছে আসলো ৷ সুখ ভাইয়া চকলেট নেন
আমি রিতিমত অবাক :O আমার নাম জানলো কি করে? মনে মনে ভাবতে ভাবতে উত্তর দিলাম - আমি চকলেট খাই না
কেন ভাইয়া? কেন খান না? নাকি কম দামী দেখে? আপনারা বড় লোক মানুষ আমাদের এসব খাবেন কেন?
মেজাজ পুরাই খারাপ হলো ৷ চকলেটটা হাতে নিয়ে পার্ট নিয়ে একটা সিগারেট ধরালাম ৷ সে বুঝে গেছে চকলেটের চেয়ে আমার কাছে সিগারেটই ভালো ৷ :-D
হঠাৎ মেয়েটা এনামুলকে ডাক দিয়ে সাইডে নিয়ে গেলো ৷ কি কি যেন কথা বলে সে চলে গেছে ৷ এনামুল আমাদের কাছে এসে সবাইকে বললো- তোদের জন্য একটা খুশির খবর আছে! সবাই খুব আগ্রহ নিয়ে শুনতে চাইলো ৷ অবশেষে এনামুল যা বললো তা শুনে বাকি সবাই তো খুশি, কিন্ত আমি বিনে পয়সায় টাস্কি খাইলাম :O
সে বললো - শারমিন (মেয়েটার নাম) সে সুখকে পছন্দ করেছে, তোর সব কিছু তার ভালো লাগে, একটু আগে যে স্টাইল নিয়ে সিগারেট ধরালি সেটাও তীর পছন্দ হইছে :O (হুম এটা ঠিক, সবার থেকে তোর সিগারেট ধরার আর টানার স্টাইলটা একটু আলাদা, এখন শারনিন সুখের সাথে প্রেম করতে চায়, আমরা যদি সুখকে রাজি করাতে পারি তাহলে আমরা যা চাইবো তাই দিবে ৷ এখন সুখ তুই বল, তুই কি রাজি?
আমি - তোর কি মাথা খারাপ নাকি?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



