সম্ববত ২০০৪/২০০৫ সাল হবে । বছরটা ঠিক মনে নেই ।
তবে এটা মনে আছে , ঠিক তখন রোজার মাস ছিল । কয়েক দিন তারাবি পড়ার পর আর তারাবি পড়তে ভালো লাগছিলনা । তাই তারাবির নাম করে বোটানিক্যাল গার্ডেনের সামনে গিয়ে বসার বেবস্থা করছি।
গার্ডেন আবার আমার বাড়ির পাসেই ছিল । তো ঠিক আমনি একদিন নামাজ না পড়ে গার্ডেনের দিকে যাচ্ছি ।আমি আর আমার ফ্রেন্ড জনি । যদিও তখন ফ্রেন্ড ছিল কিন্তু এখন সময়ের কারনে ছোট ভাই হয়ে গেছে ।
যাই হোক ! আসল কথায় আসি ... আমরা যাচ্ছিলাম গার্ডেনের দিকে । হটাত দেখি একটা সিগারেটে জ্বলন্ত আগুন সহ রাস্তায় পড়ে আছে । হয়ত কেও ২/১ টা দিয়ে পেলে দিছে । জনি সিগারেট দেখে হটাত বলে উঠলো ... সুখ সিগারেট খাবি ?
না খাবনা
আরে আজকে একদিনই , আর খাবনা
না খাবনা , সিগারেট কিনার মত সাহস ও টাকা কিছুই নাই
আরে কিনতে হবেনা । আমি দিচ্ছি
কই পাবি ?
আছে , টানলে বল নিয়ে আসি
ওকে যা নিয়ে আয় ।
তারপর সেই রাস্তায় পড়ে থাকা জ্বলন্ত সিগারেটটা নিয়ে আসলো ।সেই যে শুরু , আর পারছি না গুরু । তারপর প্রতিদিনি গার্ডেনে যেতাম । প্রতিদিনি সিগারেট টানতাম । কিন্তু এখন নিজে কিনে টানি । ভাবেই যেতে যেতে একদিন ডিবি পুলিশ ধরে । জিবনে প্রথমবার পুলিশ ধরল । ১১০০ টাকা দিয়ে আব্বু ছাড়িয়ে আনছে । আর বলছে... এটাই প্রথম এটাই শেষ । আর ধরলে ছাড়াবনা । তারপর অনেক বার ধরেছে , কিন্তু বাসায় জানেনা । নিজেই ছুটে এসেছি । সেই যে শুরু ... আর পারছিনা গুরু ।
এই হল সিগারেট ও পুলিশ ধরার পচা কাহিনি । সারাদিন রোজা রেখে এখন একটান দিলেই মাথা ঘুরায় ৷ কয়েকদিন ধরে সিগারেট টানছিনা ৷ ছেড়ে দিবো ভাবছি ৷ যদি এই না টানার পিছনে একজনে ক্রেডিট আছে ৷ দেখা যাক পরে কি হয়

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



