হে প্রজন্মের গুণধররা তোমরা ব্রো (ভাই) কে যে ব্যাঙ্গ করে ব্রা বলো তুমি কি জানো এইটা তোমার মাও পরিধান করে,তোমরা দুইবার কে যে দুদুবার লিখো তোমরা হয়তো ভুলে গেছো তোমার মায়েরও এইগুলা আছে এবং এই দুগ্ধপান করে বড় হয়েছো আফসোস মানুষ হইতে পারো নাই,
তোমরা গুডকেও ব্যঙ্গ করে যেইটা লিখো সেইটা ও তোমার মায়েরই অঙ্গ, চৌদ্দ কে যা বলো তা লিখা আমার পক্ষে সম্ভব নাহ্,
আচ্ছা এইগুলা লিখার সময় কি একটু ও লজ্জ্বা করেনা যে আমার মায়ের জিনিস গুলা নিয়ে কিভাবে সবাই কে বিনোদন দিচ্ছি,মায়ের কথা বাদই দিলাম,কারণ এখনকার ছেলেরা আবার মায়ের থেকে বেশী বৌ/গার্ল ফ্রেন্ডদের কথাই ভাবে।আচ্ছা ভাইয়া আপনার বৌ/গার্লফ্রেন্ডের গোপণ জিনিসগুলা সবার কাছে ওপেন করতে কি একটুও বিবেকে বাধেনা!!!
আপনি এখন নিশ্চয়ই বলবেন এইগুলা ফাইজলামি করে বলেন,তাহলে আমি বলবো আপনি আর যাই হোন আমার চোখে আপনি একটা বেয়াদব কারণ আর সবকিছু নিয়ে ফাইজলামি করা গেলে ও অশ্লীলতা নিয়ে ফাইজলামি করা যায়না,এইগুলা নিয়ে ফাইজলামি করাকে ফাইজলামি নাহ্ বেয়াদবি বলে
তাহলে আমরা ধরেই নিতে পারি আপনি একজন সর্বজনস্বীকৃত বেয়াদব, যে কিনা শিক্ষিত হতে পেরেছেন কিন্তু মানুষ হতে পারেননি।
কোন এক কালে আমি আমার মায়ের সামনে বলেছিলাম যে আমি ফেইসবুকে চ্যাট করছি, মা ধমক দিয়ে বলেছিলো চ্যাট কি ধরনের শব্দ??? ম্যাসেজিং বলতে পারোনা??? এরপর থেকে এই শব্দটা আর ভুলেও মুখে আনিনি, এই হচ্ছে আমার ফ্যামিলি, এখন আপনার মুখে এইসব শব্দ শুনে আপনাদের ফ্যামিলি নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে :3
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



