somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা = মন্দবাসা!

২০ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালবাসার কথা বলতে গেলে প্রথমেই এর অবস্থান স্পস্ট করতে হয়।
একটা গানের কথা হয়তো সবারই মনে আছে "ভালোলাগা ভালবাসা একনয়"!
ভালোলাগা আর ভালবাসা কে আমরা দুইভাবে দেখি, একটি প্রেম আর অপরটি ভালবাসা।
এবার বলা যাক প্রেম এবং ভালোবাসার মাঝে পার্থক্যটা কোথায়?
প্রেম হচ্ছে নেহায়েত ভালোলাগা। আর ভালোবাসা হলো ভালোলাগার একটি স্থায়ী রুপ।
আপনি চলার পথে নিত্য যতগুলো সৌন্দয্য দেখে মুগ্ধ হন, তার সবি আপানার ভালোলাগা বা প্রেমে পড়া হিসেবে বিবেচ্য। সুন্দর বলতে শুধু মানুষকে বুঝায় না। যেকোন ভালো জিনিস হল সৌন্দরয্যের প্রতিমূর্তী।
অপরপক্ষে ভালোবাসা হল একটি স্থায়ী ভালোলাগা (চিরস্থায়ী বলছিনা)। যাহা দুই জনের মনের মিল ব্যতিত একিবারেই অসম্ভব।
আমরা অনেকেই ভালোবাসি(আমি নারি এবং পুরুষের ভালোবাসার কথা বলছি)।
কিছু উম্মাদ ভালোবাসা-বাসির কথা বলছি, বলছি ভালোবাসার নামে বেহায়াপনার কথা! বলছি নৈতিকতা ও সংস্কৃতিকে বিসরজনের কথা।
আপনার-আমার নিজের সম্পর্কে নিজের চেয়ে ভাল আর কে জানে?
আমরা সমাজে চলমান ভদ্রলোক গুলো ভদ্রতার মুখোশের আড়ালে কতটা নোংরা মানসিকতার অধিকারী, তা নিজের চেয়ে ভালো আর কে বলতে পারে?
আপনি যে ছেলেটিকে নিয়ে গুরে বেড়াচ্ছেন অথবা যে মেয়েটিকে নিয়ে জনলোকের সামনেই উম্মাদ-নগ্ন প্রেম লীলায় মেতে উঠছেন। তার সাথে কি প্রকৃতই প্রেম-ভালোবাসায় আছেন নাকি শুধুই পুতুল খেলায় মেতে আছেন! তা আপনার চেয়ে ভালো আর কে বলতে পারে?

বিশ্বাস করুন আমি আপনার ভালবাসাকে শ্রদ্ধা করতে পারিনা, যখন দেখি আপনি আপনার প্রিয় সঙ্গির সাথে জনমানুষের সামনে উম্মাদ লীলায় মত্ত হন।বিশ্বাস করুন আমি কিছুতেই ভাবতে পারিনা, আমার প্রিয়তমার সাথে একটা অন্তরঙ্গ(অশালিন) মূহুর্ত কাতাচ্ছি ১০জন মানুষের সামনে। যারা ২টা কুকুরের প্রেমের মতই আমার প্রেমলীলা দেখছে!
বয়সের একটা চাহিদা থাকে, জৈবিকতার একটা টান থাকে আমি তা বিশ্বাস করি। কারন এটা সৃস্টি কর্তা প্রদত্ত। তাই বলে জনসমাগমে, উদ্যানে? ছোটদের পদচারনা মুখর শিশূ পার্কটিও আজ আমাদের বেহায়াপনা থেকে নিরাপদ নয়। বিব্রতকর পরিস্থিতিতে পরছেন শিশু দেরকে নিয়া আশা অভিবাবকরা।
ক্ষমা করবেন যদি আপনার স্বধীনতায় আগাত লাগে। রমজানের দিনেও সোহরাওয়ার্দী উদ্যানে গুরতে গিয়ে এমন কিছু দৃশ্য দেখে নিজের চিত্তকে আর দামিয়ে রাখতে পারলাম না।
যে পুরুষ জনগনের সামনে তার প্রিয়তমার সাথে অন্তরঙ্গ হয়, সেই পুরুষ নিশ্চয় ঐ নারীর জন্য নিরাপদ নয়। বিশ্বাস জোরালো হলে আবেগ তার বেগ হারাতেই পারে, তাই বলে আপনার বেগ এমন জায়গায় নিশ্চয় প্রয়োগ যোগ্য নয় যেখানে অন্যরা বিব্রতকর অবস্থায় পড়ে।

পাঠক আপনাকেই বলি, এমন ভালোবাসা কি গ্রহনযোগ্য যেখানে আমার কাছে আমার প্রিয়তমার শ্লিলতা নিরাপদ নয়?
আমি জোরগলায় বলতে পারি, যে প্রেমিক জনগনের সামনে তার প্রেমিকার সাথে অন্তরঙ্গতায় যেতে পারে সে কোন প্রেমিক নয়। সে এক কুকুর লিপ্সা প্রতারক।
যে নারী তাকে উৎসাহ দেয়, জনলোকালয়ে যে নারীর কোন লজ্জা নেই। সে নারী নামের কলঙ্ক!

বিবেহীন দের বিবেক জাগ্রত হোক, সৌন্দর্য্য গুলো দেহ ছাড়িয়ে মন পর্যন্ত পৌছে যাক।
আল্লাহ আমাদের ক্ষমা করুন।
শুভহোক সকল মঙ্গল প্রয়াস……।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×