মানবিক মূর্ছতা, ক্রন্দনরত পৃথিবী
ক্ষূধার্ত হৃদয় ক্ষুব্ধ আকুতি
জগত কারাগারে বন্দি সকলে
বন্দি আজ আমি, আহত এই আমি ।
বাঁচাও অন্য সমাজ ! বাঁচাও অন্য সমাজ !!
আমি পারবনা, ছাড়বেনা আমায় মানব পিশাচ ।
প্রতিদিন আঘাত, শরীরজুড়ে রক্ত
ওফ্, কি যন্ত্রনা, সব মন্ত্রনায় মত্ত
ওরা আসছে আবার, ওরা মানব দানব
ওরা অদ্ভুত, ওরা দস্যু আজব ।
বাঁচাও অন্য সমাজ ! বাঁচাও অন্য সমাজ !!
আমি বাচতে চাই, আমি ছাড়তে চাই ওদের পোশাক ।
ওরা আসছে ধেয়ে, আসছে আমার পানে
পড়াতে তাদের মুখোশ চিরতরে
শেখাবে আমায় ভঙ্গুর আনন্দ
দেবে তীক্ষ্ণ থাবা, ছিড়তে নগর ।
আমি চাইনা, চাইনা এভাবে বাঁচতে
চাইনা এ জীবন যদি হয় অন্যকে কাঁদাতে ।
বাঁচাও অন্য সমাজ ! বাঁচাও অন্য সমাজ !!
তুলে নাও আমায়, মুক্ত কর আমায়
বড় ঘৃন্য এ সমাজ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


