খেলনা ভাঙ্গার ভয় দেখিয়া কাজ নেই
তোর সাথে নিয়েছি আড়ি,জনমের আড়ি
আমি খেলবো না আর তোর সাথে,করলেও বাড়াবাড়ি!
বললেই হলো?!
তোর সব খেলনা আমার কাছে
সব খুঁনসুঁটি আমার সাথে,
তবে কিসের আড়ি আর কিসের বাড়াবাড়ি?
আমি খেলার সাথী তোর,সুখের হাসি তোর
আর দুঃখের পরম সাথী
আমি খেলবো না তোর সাথে
যতোই দেখাস মায়া,আমি ভাঙ্গবো না আর আড়ি,
তোকে ছেড়ে আমি যাবো চলে যতো দূর যেতে পারি
তোর সাথে আমি নিয়েছি জনম জনমের আড়ি!
এতো রাগ কেন তোর?
শুধু আমার সাথেই আড়ি,আমার সাথেই যতো যুদ্ধ
করে হলেও বাড়াবাড়ি!
আমার খেলনা দিয়েছি তোকে,সারা বিকেল দিয়েছি তোকে
তবু তুই কেন দিস দুঃখ,সুখ ছোঁয়া মূহুর্তে!
আমার বড্ড কষ্ট হয়,আমার বড্ড লাগে ভয়
তুই খেলিস হয়ে নিঠুর,আমার তাতেই বেশী ভয়!
আমি খেলবো না তোর সাথে,আমি হাসবো না তোকে দেখে!
তুই বড্ড বেশী খেলিস
আমার ভালো লাগার মূহুর্তে!
আমি নিয়েছি জনমের আড়ি,ভাঙ্গবে না তাড়াতাড়ি
আমি যাচ্ছি তবে চলি,তোকে আরেকটা বার বলি
আমার খেলনা গুলো তোর,আমার সুখ গুলো
শুধু তোর!
সব রাখিস যতন করে,আমি থাকবো দূরে দূরে
তবু রাখিস আমায় মনে,আমি ভাসবো তোর নয়নে!
তুই কোথায় চলে যাস?তুই কেনোই চলে যাস?
আমার তুচ্ছ আড়ির জোড়ে তুই কোথায় হারাতে চাস?
প্লিজ,যাসনে চলে দূরে,আমার সব খেলনা ফেলে
আমি খেলবো তোরই সাথে,সব সারা বিকেল জুড়ে।
কোন সাড়া শুনতে পাই না,কারো মুখটিও আর দেখিনা
কোথায় যেনো গেলো চলে,আমার খেলনা গুলো ফেলে
আমি আজো একাই খেলি,আমি আজো আশা করি,
কোন মন খারাপের সময়,যখন চাঁদোও জেগে রয়
আড়ি যাবে একদিন ভুলে,সুখ-হাসির আলো জ্বেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


