সময় জুড়েই প্রয়োজনের হিসেব
হিসেবে ফুরোয় কাগজ!
কাগজ ভিজায় না পাওয়ার জল
ভাবি,বেহিসেব থাকাই সহজ,
হিসেব থাকলো এপাশ জুড়ে ওপাশে উড়লো মন
সন্ধ্যে জুড়ে তাই বৃষ্টি নামল ভিজিয়ে হিসেবি ক্ষণ!
বৃষ্টি ঝরছে আঁধার জুড়ে
যেনো সারা দিনের সব আলো কে
মেঘের আড়াল করে,
এপাশে আমার হিসেবের খাতা ভিজে হলো একাকার
ওপাশে মনটা বৃষ্টি ছুঁয়ে আনন্দে দুর্বার!
বৃষ্টিমুখর সন্ধ্যে জুড়ে মায়া ছড়ানো সুখ
সারা দিনের ক্লান্তি ভুলে মন,ভুলে দিনের দুঃখ,
অষ্ট প্রহরের গান লিখা আছে
রৌদ্র-ছায়ার শহরে
স্বপ্ন সে গানে সুর দিয়ে যায়
নিত্য বেলার প্রহরে।
বৃষ্টি নামল সন্ধ্যে জুড়ে আমার জানলা ছুঁয়ে
অষ্ট প্রহরে শহর কেবল থাকলো রৌদ্র নিয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

