প্রিয় তোমার নাম এখনো আমার মনে আছে
মনে আছে দোমোহানির সেই বিচ্ছিরি বর্ষার কথা
ফিকে রোদে তোলা লালচে ছবি অ্যালবাম কামড়িয়ে আছে আজো
সেইসব ছবির থেকে অবিকল উঠে আসে অলস দুপুর
পাপড় ভাজার গন্ধ লুডো খেলা উবুশ্রান্ত বৃষ্টির শব্
তারপর কতদিন গ্যাছে ভুড়ভুড়িয়ার জলে কতবার
ডুবে গ্যাছে তোমাদের ঘাগরবুড়ির শূন্য মেলা
কত বর্ষা এসে ঋদ্ধ কোরেছে আমাদের তবু দ্যাখো
সেদিনের কথা আমার এখনো মনে আছে
মনে আছে ঝমঝম বর্ষার মতো দুষ্টু আর মিষ্টি ছিলে তুমি
তুমি আমাকে কি রকম মনে রেখেছো
প্রিয় তোতন আজ এতদিন পর বড়ো জানতে ইচ্ছে হয়
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




