তামাক চাষে চ্যাম্পিয়ন হতে চলছে বাংলাদেশ..............
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুষ্টিয়ার আবাদি জমির সিংহ ভাগই চলতি মৌসুমে তামাক চাষ হয়েছে। এ অঞ্চলে ব্যপকহারে তামাকচাষ বেড়ে যাওয়ায় চলতি বোরো মৌসুমে বোরো ধানের আবাদ মুখ থুবড়ে পড়েছে। তাছাড়া বিএডিসির সেচ স্কীম গুলোতে ব্যপক হারে তামাক চাষ হচ্ছে। শুধুমাত্র দৌলতপুর উপজেলার প্রায় ৬৫ ভাগ জমিতে তামাকের আবাদ হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিদের গাফলতি, কর্তব্য অবহেলার কারণে এবার এ এলাকায় তামাক নামের বিষবৃক্ষের চাষে ঝুকে পড়ছে বেশির ভাগ কৃষকেরা। সরেজমিন ঘুরে দেখা গেছে দৌলতপুর উপজেলার বিএডিসির সেচ স্কীমগুলোতেও ব্যাপক হারে তামাক চাষ হচ্ছে। রিফায়েতপুর বিন্দিপাড়া, জয়ভোগা, বোয়ালিয়া, গোয়ালগ্রাম সহ বিএডিসির প্রায় সবগুলো সেচ স্কীমের আওতাভুক্ত কৃষি জমিতে তামাকের চাষ ছাড়া অন্য কোন ফসল দেখা যায়নি।

একাধিক তামাক চাষী জানান, তামাক চাষে বীজ,সার,কীটনাশক ও পরিচর্যাসহ সহ সকল ব্যয় তামাক উৎপাদনকারী কোম্পানী সপূর্ণ বহন করার ফলে সাধারণ চাষীরা তামাক চাষে আসক্ত হয়ে পড়েছে। পরিবেশ গবেষক বাংলাদেশ পরিবেশ ক্লাব কুষ্টিয়ার সভা প্রধান গৌতম কুমার রায় বলেন, এমন একটা সময় আসবে যখন তামাক চাষের ফলে কুষ্টিয়ায় আর কোন ফসলের চাষ করা সম্ভব হবেনা। মাটির স্বাস্থ্য রক্ষা এবং খাদ্য জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখনই তামাকের চাষ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ অঞ্চলে তামাক চাষ বৃদ্ধির ধারা যেভাবে উর্ধমুখী হচ্ছে, এর ফলে এ এলাকায় চরম খাদ্য সংকট দেখা দিবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন