টিউমার অপসারণে গোবর!
১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টিউমার অপসারণে গোবর ব্যবহারের অবিশ্বাস্য কাজ করছে সীতাকুণ্ডের এক কবিরাজ। কিন্তু রোগের নিরাময় না হওয়ায় দেখা দেয় বিপত্তি। রোগীর আত্মীয়স্বজন চিকিৎসকের কাছে এ জন্য ক্ষতিপূরণ দাবি করে বসে। অবশেষে চিকিৎসককে দুই হাজার টাকা জরিমানা গুনতে হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌর সদর কলেজ রোডের কবিরাজ এম আর আচারিয়ার দাওয়া খানায়। এ সময়ে রোগী আবুল কাসেমের হাউমাউ চিৎকারে আশেপাশের দোকানদারসহ শত-শত উৎসুক জনতা জড়ো হতে থাকে। রোগী আবুল কাসেম একজন সাবেক সেনা সদস্য। তার বাড়ী পৌরসভার এয়াকুবনগরের ২নং ওয়ার্ডে।
আবুল কাসেম কালের কণ্ঠকে বলেন, 'গত তিন মাস ধরে কপালের টিউমার নিরাময়ের জন্য কবিরাজ এম আর আচারিয়ার কথা অনুযায়ী ওষুধ সেবন করে আসছি। কবিরাজ প্রথমে শিশিভর্তি পচা-দুর্গন্ধযুক্ত তরল ওষুধ খেতে দেয়। রোগ নিরাময় না হলে পুনরায় প্রলেপ দেয়ার জন্য ময়দার গুটি দেয়; তাতেও কাজ না হলে এক রঙা লাল গাভীর মল-গোবর ওষুধ হিসেবে ব্যবহার করতে দেয়! এক মাস ধরে টিউমারের উপরে গোবরের এ প্রলেপ দেয়ার পরও টিউমারটি অপরিবর্তিত থেকে যায়। আমি কবিরাজ থেকে সর্বমোট চুয়ালি্লশ শ' টাকার ওষুধ খেয়েছি।' কবিরাজ এম আর আচারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে কালের কণ্ঠকে বলে, 'রোগী গো- গোশত না খেলে ঠিকেই রোগ সেরে উঠত।'
মন্তব্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন