আমার জীবন
২৭ শে মে, ২০১০ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জীবন মাসুদা সুলতানা রুমীআমার ভাবনা আর আমার জীবন
কেনো যেনো এক সাথে হাটে না আর
দূরে দূরে থাকতেই ভালবাসে তারা
ভাবনারা আমার ভীষন বেয়াড়া।
মুক্ত মেঘের মতো ভেসে বেড়ায়
উন্মুক্ত অনন্ত আকাশে
জীবন আমার নিয়মের বেড়াজালে বাঁধা
তৃপ্তির সুমিষ্ট পেয়ালা পান করে।
আমার ভাবনা আর আমার জীবন
পরস্পর বিপরীত মেরুতে যাদের বসবাস
আমার ভাবনার অসংখ্য অভিযোগ জীবনের প্রতি
কেন এমন হল? ওমনটি হলো না কেনো?
কেনো পেলাম না তাকে একান্ত আপন করে?
কি এমন তি ছিল যদি সে আরও আপন হতো?
কেনো থাকব এই গন্ডির মধ্যে?
আরও কতো যে জিজ্ঞাসা তার
কতো যে অভিযোগ!
আর আমার জীবন?
তার একটিই ব্যর্থতা- একটি ই আপে
কেনো পারিনা করতে ভাবনাকে নিয়ন্ত্রন?
আমি তো ভালোই ছিলাম- ভালোই আছি
বড় অল্পে তুষ্ট আমার জীবন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন