আমার ঘরে কোণাব্যঙ ডাকলো ঘ্যঙর ঘ্যঙ
এই না শুনে পুকুর থেকে এলো সোনাব্যঙ
বলল এসে, এই কোণা তুই থাকিস কেনো ঘরে?
আমি থাকি পুকুর-ডোবায় মেঘ-বৃষ্টি ঝড়ে।
ঘরের কোণে মশা-মাছি হাত বাড়ালেই পাই
ক্ষুধা পেলেই জিভ বাড়িয়ে হালুম-হুলুম খাই।
তুমি থাকো কাদা-জলে মাছের পোনা খাও
বেশ আছি ঘরের কোণে এখন তবে যাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





