বাড়াবাড়ি মারামারি হচ্ছে না আর দেশে
কর্ম নিয়ে বাড়াবাড়ি, শুরু অবশেষে
বড় বড় দলের নেতা, এক হয়েছে এসে
‘কাজ করব মনে-প্রাণে,’ বলছে তাঁরা হেসে
হাসি দেখে তাঁদের মুখে, হাসছে দেশবাসি
হাত বাড়িয়ে বলছে তাঁরা, থাকব পাশাপাশি
ভাঙবেনা আর এই একতা, কোনো হিংসা-দ্বেষে
নামল সবাই গোঞ্জা মেরে কর্মবীরের বেশে
বইছে এখন দেশের পালে, উন্নয়নের হাওয়া
বলছে হেসে আমজনতা, এইতো ছিল চাওয়া
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





