জুন মাসের ষোলো তারিখ, সব বাবাদের জন্য
আলগা করে দিন রেখেছি, ভাবছি না আজ অন্য
এই যে দেখো ফুলের তোড়া, এই যে দামি কেক
এই দেখো না শার্ট-পাজামা, সেন্ট-লোশনের প্যাক
এই যে দেখো গেঞ্জি-রুমাল, নতুন নাগরা জুতো
এই দেখো না গামছা-লুঙ্গি, হান্ড্রেড পার্সেন্ট সুতো
এখান-সেখান ঘুরছো কেনো, সোজা হয়ে দাঁড়াও
পরিয়ে দেবো আংটি-ঘড়ি, হাতটা তুমি বাড়াও
দাও বাড়িয়ে মুখটা তোমার, এই যে দিলাম চুমু
তুই না আমার দুষ্টু ছেলে, যা বিছানায় ঘুমো
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




