একটুখানি কষ্ট করে, একটি চিঠি দিও
লিখো কিন্তু তোমার নিজের হাতে
একটি কলম একটি কাগজ হাতে তুলে নিও
চিঠিখানি লিখো গভীর রাতে
ভরে দিও চিঠিখানি একটি হলুদ খামে
প্রাপক লিখো যত্ন করে আমার ছোট্ট নামে
মনে করে চিঠির মুখটা এঁটে দিও গামে
পেৌছে দিবে ডাকপিয়নে পড়বে না সে জ্যামে
চিঠি দিও ভাইয়া আপু, হাতে লিখে দিও
বিনিময়ে ফিরতি চিঠির শুভেচ্ছাটা নিও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

