এই যে ভাইয়া এই যে আপু, চুপ চুপ চুপ চুপ
সুযোগ পেলাম একটুখানি, সামুতে দিলাম ডুব
ভান্ করেছি ঘুমের আমি, মা বলেছেন `ঘুমাও
মন বসেনা পড়ালেখায়, বসে খালি ঝিমাও'
খিল লাগিয়ে একলা একা, লিখছি আমি ছড়া
দোয়া করেন আমি যেন, খাইনা এখন ধরা
ধরা খেলে পিটনি খামু, হান্ড্রেড পার্সেন্ট সিওর
দোষটা তখন কার হবে ভাই, আমার না ইউর?
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




