"তুমি বড় হয়ে কী হবে গো সোনা?"
"লাফিয়ে লাফিয়ে বলতাম, ডাক্তার হব, ডাক্তার। ডাক্তার বুঝেন? আপনার যখন অসুখ করবে, অশাান্তি লাগবে, ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার তখন আপনাকে শান্তি দিবে। ডাক্তার আদর করে, সেবা করে আর চিকিৎসা করে আপনাকে একদম সুস্থ করে দিবে। আমি ডাক্তার হয়ে রোগীদের আদর করে, সেবা করে আর চিকৎসা করে শান্তি দিতে চাই। তাঁদেরকে সুস্থ করে দিতে চাই। একজন অসুস্থ মানুষকে আমি সুস্থ করে দেব। বিষয়টা কত মজার নাহ্? এটা অনেক বড় আনন্দের কাজ। এবার বুঝেছেন কেন আমি ডাক্তার হতে চাই?"
যিনি আমাকে এ রকম প্রশ্ন করলেন, তিনি চোখ বড় করে, মাথা ঝাকিয়ে হাসিমুখে বলতেন, "মা তুমি অনেক বড় হও। তোমার মহৎ উদ্দেশ্য আল্লাহ পূরণ করুন।"
এখন এ রকম প্রশ্ন করলে ফিক করে বলতে পারি না "ডাক্তার হব।" যখন কেউ কেউ জরুরী বিভাগে রোগী ফেলে মারামারি আর আন্দোলনে ব্যস্ত থাকেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

